শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

জাপার ইফতারে যোগ দেয়নি বিএনপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৯৩ সময় দেখুন
জাপার ইফতারে যোগ দেয়নি বিএনপি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের সম্মানে জাতীয় পার্টির ইফতারে রাষ্ট্রপতি এবং বিএনপির কোনো প্রতিনিধি যোগ দেননি।

শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।

ইফতার পার্টিতে অংশ নিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান।

অনুষ্ঠানে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস, জার্মান রাষ্ট্রদূত আখিম টোসার, অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরমি ব্রুয়ার, যুক্তরাজ্যের ডিফেন্স এটাসে লে. কর্নেল হিলটন অংশ নিয়েছেন। তবে ভারতের হাই কমিশনার অংশগ্রহণ না করলেও ডিফেন্স এটাসে আতুল আম্বোহোত্রী যোগ দিয়েছেন। এছাড়া আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবা লারবী, নেপালের চাজ দ্য অ্যাফেয়ার্স কুমার রায়, পাকিস্তান ডেপুটি হাইকমিশনার কামার খোতকার, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও কানাডার প্রতিনিধিসহ বেশ কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধি অংশ নেন।

অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, মানবিক কারণে বিশ্বের বিবেকের কাছে আবেদন জানাই, রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যেতে দিন, তাদের মর্যাদা ও সম্মানের সঙ্গে পুনর্বাসনের অনুমতি দেওয়ার জন্য বিশ্বের কাছে অনুরোধ জানাই।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের নীতি-আদর্শ অনুসরণ করে জাতীয় পার্টি সব সময়ই একটি ভিন্ন ধারার রাজনীতি চর্চা করে আসছে।

তিনি আরও বলেন, আমরা দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বদ্ধপরিকর। তাই নির্বাচনি ব্যবস্থাকে স্বচ্ছ, সুন্দর ও মসৃণ করার জন্য সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে বিশ্বে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চেয়ে ভালো শাসন ব্যবস্থা আর কোথাও নেই। আমরা চাই গণতন্ত্রের সৌন্দর্য যেন দেশের প্রত্যেকটি নাগরিক উপভোগ করতে পারে। সেই লক্ষ্যেই আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি।

জাতীয় পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, গোলাম কিবরিয়া টিপু এমপি, সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফকরুল ইমাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, হাবিবুর রহমান, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, এ. টি. ইউ. তাজ রহমান, মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, সোলায়মান আলমশেঠ, নাসরিন জাহান রত্না এমপি, আব্দুর রশীদ সরকার, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর