শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

জামাইয়ের পাতে দিন মুঘলাই মাটন, how to make mughlai mutton– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩১৫ সময় দেখুন
জামাইয়ের পাতে দিন মুঘলাই মাটন, how to make mughlai mutton– News18 Bangla


photo: Representationl Image

জামাইষষ্ঠী মানেই শাশুড়ি মায়ের হাতের তৈরি৷ পঞ্চব্যঞ্জনে আর যাই থাকুক না কেন মাটন থাকলেই জামাই খুশ৷ তাই শাশুড়িরা শিখে রাখুন মুঘলাই মাটনের রেসিপি৷

কী কী লাগবে

মাটন-১ কেজি
ঘি-১/৪ কাপ
তেল-৩ টেবল চামচ
লবঙ্গ-৫,৬টা (থেঁতো করা)
গোটা গোলমরিচ- ৫,৬টা (থেঁতো করা)
বড় এলাচ-২টো (থেঁতো করা)
ছোট এলাচ-২টো (থেঁতো করা)
দারচিনি-১ ইঞ্চি
জয়িত্রী-১টা (থেঁতো করা)
তেজপাতা-২টো
পেঁয়াজ বাটা-১ কাপ
রসুন বাটা-২ চা চামচ
আদা বাটা-২ চা চামচ
দই-আধ কাপ
নুন-স্বাদ মতো
কেওড়া এসেন্স-৫,৬ ফোঁটা
নুন-স্বাদ মতো

পেস্ট তৈরির জন্য-

সোনালি করে ভাজা পেঁয়াজ-দেড় কাপ
শুকনো লঙ্কা-৪,৫টা
পেঁপে দানা-২ টেবল চামচ
তরমুজ দানা-২ টেবল চামচ

কীভাবে বানাবেন

প্রেশার কুকারে ঘি গরম করুন৷ ঘি গরম হলে থেঁতো করা গরম মশলা দিন৷ পেঁয়াজ বাটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে আদা বাটা, রসুন বাটা দিন৷ অল্প জল দিতে পারেন৷ এবার মাটন দিয়ে ৪-৫ মিনিট চড়া আঁচে নেড়ে নিয়ে দই, নুন, মশলা পেস্ট দিন৷ ২ কাপ জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে মাটন সিদ্ধ হতে দিন৷ পুরো সিদ্ধ হয়ে গেলে কেওড়া এসেন্স দিন৷ ভাত, রুটি, পরোটা, পোলাও যেকোনও কিছুর সঙ্গেই খেতেই পারেন৷

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর