রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জামায়াত দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, দেশও পারবে: শফিকুর রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৫০ সময় দেখুন


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত যেভাবে নিজ দলকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, সেভাবেই দেশ পরিচালনার সক্ষমতাও তাদের রয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জামায়াতের রুকন সম্মেলনে এ কথা বলেন তিনি।

সম্মেলনে জামায়াত আমির বলেন, ‘আমাদের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

তিনি দাবি করেন, ‘জামায়াতের কোনো নেতার নামে বেগমপাড়া কিংবা পিসিপাড়া নেই। গত ৫৪ বছরে দেশের একজন নাগরিকের প্রতিও আমরা অবিচার করিনি।’

শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা এ দেশের মানুষকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি। অনুকূল-প্রতিকূল যে কোনো অবস্থাতেই আমরা এ দেশেই থেকেছি। প্রতিকূল সময়কে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, পালিয়ে যাইনি।’

তিনি বলেন, ‘পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম হলো ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবার সহযোগিতা চাই।’

অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শফিকুর রহমানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর