বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

জামালপুরে প্রতিবন্ধী কিশোরীর পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী স্বাস্থ্য সহায়তা সেল 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪৯ সময় দেখুন


আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম ::

জামালপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীর পরিবারকে সহয়তা করতে পাশে দাঁড়িয়েছেন জামালপুর জেলা জাতীয়তাবাদী স্বাস্থ্য সহায়তা সেল। ডা. এএএম আবু তাহের এর নেতৃত্বে ২৩ মার্চ ২০২৫ রবিবার সকালে জামালপুর সদর উপজেলার তুলশীপুর এলাকার পাকুল্যার উত্তরপাড়ার বাসিন্দা বুদ্ধি প্রতিবন্ধীর পিতা সুমন মিয়া ও তার মাতার সাথে সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক ছাইদা বেগম শ্যামা ও জাতীয়তাবাদী আইন সহয়তা সেলের এডভোকেট দিলরুবা আক্তারসহ তুলশীপুর ইউপি বিএনপির নেতৃবৃন্দ।

উল্লেখ্য ১৪ মার্চ ২০২৫ সকাল ৬টায় সুমন মিয়ার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী কন্যাকে প্রতিবেশী মো. লাল মিয়া (৫০) শিলতাহানী ও ধর্ষণের চেষ্টা করে। এতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী শারীরিক আঘাত ও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে জামালপুর জেলারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরে ১৮ মার্চ  শারিরীক অবস্থা উন্নতি হলে হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হয়। পরে কিশোরীর পিতা এ ঘটনায় জামালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। জাতীয়তাবাদী স্বাস্থ্য সহায়তা সেলের অন্যতম সদস্য ডা. এএএম আবু তাহেরসহ উপস্থিত নেতৃবৃন্দ সুমন মিয়া ও তার স্ত্রীর হাতে প্রতিবন্ধী কিশোরীর জন্য ঔষধ, ফলমূল ( আপেল,মাল্টা, কলা, তরমুজ)  ও পরিবারের সকলের ঈদ উদযাপনের জন্য নগদ আর্থিক সহয়তা প্রদাণ করেন।

এতে অসহায় পরিবারটি খুবই আনন্দিত হোন। উপস্থিত নেতৃবৃন্দ বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এর তত্বাবধানে এই সেলের মাধ্যমে আমাদের এই সেবা নিয়ে সুবিধা বঞ্চিত মানুষের পাশে জাতীয়তাবাদী দল ও অংঙ্গ সংগঠন সব সময় পাশে থাকবেন।

এ সময় তারা স্হানীয় এলাকার সকল মানুষের প্রতি পাশে থাকার আহবান জানান। জাতীয়তাবাদী দলের এ উদ্যোগে সাধারণ মানুষ আনন্দিত হোন ও নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর