শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন

জামালপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ সময় দেখুন
জামালপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি


জামালপুর: চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’দেওয়াসহ ছয় দাবিতে জামালপুরে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। ইপিআই, আসন্ন টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাক্সিন) টিকাদান ক্যাম্পেইনসহ সব কার্যক্রম বর্জন করে তারা এই কর্মসূচি পালন করছেন।

রোববার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালপুর সদর উপজেলা শাখা। এতে সদর উপজেলার স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।
এ সময় স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ই.পি.আই) সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা।

এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম ও প্রচার সম্পাদক মো. নয়ন মিয়া।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর