রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জাল ভোট নিয়ে সংঘর্ষ, সেই বিএনপি নেতা বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২১৩ সময় দেখুন
জাল ভোট নিয়ে সংঘর্ষ, সেই বিএনপি নেতা বহিষ্কার


সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ওয়ার্ড সম্মেলনে জাল ভোট দিতে গিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা শাহজালালকে (২৪) সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

শাহজালাল বিএনপির সাতক্ষীরা জেলা শাখা শ্যামনগরের ৪নং নূরনগর ইউনিয়ন শাখার ৩নং ওয়ার্ড কাউন্সিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় অনুষ্ঠিত ওই কাউন্সিলে শাহজালাল ভোট দেওয়ার পর পুনরায় দ্বিতীয়বার ভোট দিতে গেলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বাধা দেন। এসময় তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, তাই এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড দল কখনো আশ্রয় বা প্রশ্রয় দেয় না। সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে শাহজালালকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও খুলনা বিভাগীয় সাংগঠনিক প্রধান আমান উল্লাহ আমান, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদীয় আসন-৪ এর টিম প্রধান তাজকিন আহমেদ চিশতীর কাছে।

প্রসঙ্গত, শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নূরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল চলাকালে শাহাদাৎ হোসেন সরদারের প্রতিদ্বন্দ্বী বাদশা ঢালীর পক্ষে একাধিকবার ভোট দিতে গিয়ে ধরা পড়েন শাহজালাল। এসময় শাহাদাৎ হোসেনের ছেলে শহিদুল্লাহ (৩৪) তাকে ধরে ফেললে শাহজালাল পকেটে থাকা চাকু দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটক করে পাশের একটি দোকানে আটকে রাখে। পরে রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ও যুবদল নেতা রাজু আহমেদ লোকজন নিয়ে এসে তাকে মুক্ত করে নিয়ে যান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর