রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

জিইওডিসির সভাপতি তিথী সাধারণ সম্পাদক মোস্তাফিজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ সময় দেখুন
জিইওডিসির সভাপতি তিথী সাধারণ সম্পাদক মোস্তাফিজ

শশী,জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ ডিবেটিং ক্লাবের নবনিযুক্ত সভাপতি রোকাইয়া আক্তার তিথী এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
‘বিতর্কে শাণিত চৈতন্য ‘ এ মর্মকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিতর্কের চর্চাকে ধরে রাখার অভিপ্রায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এর আঙ্গিকে ভূগোল ও পরিবেশ বিভাগ ডিবেটিং ক্লাবের কার্যক্রম সচল ও সফলতার সহিত বেগবান। তারই ধারাবাহিকতায় নতুন কমিটির হাতে নতুন দায়িত্ব দিয়ে কাজকে আরো সম্প্রসারিত করা হয়েছে।
ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র উপদেষ্ঠা অধ্যাপক ড. মল্লিক আকরাম এবং ড. নিগার সুলতানা সাক্ষরিত লিপিতে এ কমিটি নির্ধারন করা হয়।
কমিটিতে আরো আছেন সহ সভাপতি ফাতেমাতুজ জোহরা লাবণ্য, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হাসান, সাংগঠনিক সম্পাদক মাকাম মাহমুদ, দপ্তর সম্পাদক নাজমুল আলম সাহেদ, কোষাধ্যক্ষ জুনায়েদ আহমেদ খান জিদান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: নকিব ইসলাম আকাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মেজবা আহমেদ মারুফ, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক হুমাইয়া হাবিব হুমা ও কার্যকরী সদস্য পদে মো: ফারদিন রহমান, মো: সোলায়মান, মোসা: স্মৃতি আক্তার, মোসা: জান্নাতুল ফেরদৌস এবং নওশিন ইসলাম মারিয়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর