রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জিয়াউর রহমান আমার চেয়ে বড় মুক্তিযোদ্ধা: কাদের সিদ্দিকী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ সময় দেখুন


টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মুক্তিযোদ্ধাকে গালি দিলে বঙ্গবন্ধুকে যেমন গালি দেওয়া হয়, জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমানকে নিয়ে হাজার কথা বলতে পারে আওয়ামী লীগ। কিন্তু মুক্তিযোদ্ধা সম্পর্কে, তার সম্পর্কে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। জিয়াউর রহমান আমার চেয়ে বড় মুক্তিযোদ্ধা। আমি যদি ওই কালুরঘাট বেতরে বক্তৃতা করতাম তাও আমি জিয়াউর রহমানের সমান হতাম না।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা আওয়ামী লীগ চাই না, জয় বাংলা চাই। আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধু ও বাংলাদেশ চাই। এটার বিরুদ্ধে যারা যাবেন যান, অসুবিধা নাই। আর যদি বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ- এটা বিশ্বাস করে রাজনীতি করেন আমরা তাদের সঙ্গে আছি।’

কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহমান, জেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, যুগ্ম সম্পাদক আশিক জাহাঙ্গীর প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর