শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতু নামকরণের প্রস্তাব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০৭ সময় দেখুন
জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতু নামকরণের প্রস্তাব


চট্টগ্রাম: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এ সময় তিনি কালুরঘাট সেতু নির্মাণের কাজ দ্রুত শুরুর তাগিদও দেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলের অধিবেশনে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক স্থান কালুরঘাট বেতার কেন্দ্রের স্মৃতিকে ধরে রাখতে সেতুটির নামকরণ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে করার প্রস্তাব দেন তিনি।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘কালুরঘাট সেতু চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবং এর সঙ্গে দেশের স্বাধীনতার ইতিহাস জড়িয়ে আছে। বহু বছর ধরে এই সেতুর কথা বলা হলেও এর বাস্তবায়ন হয়নি।’

আবু সুফিয়ান বলেন, ‘চট্টগ্রাম-৯ আসনটি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং এটি দেশের অর্থনীতি, শিক্ষা ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ কর্ণফুলী নদী ঘিরে গড়ে ওঠা এই এলাকা দেশের অর্থনীতির ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের আস্থা অর্জন করেছেন এবং তার ঘোষিত কর্মসূচির ওপর জনগণ আস্থা রেখেছে। সরকারের নেতৃত্বে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত হবে।’

এ সময় তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানও স্মরণ করেন। পাশাপাশি স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।

চট্টগ্রাম-৯ আসনের রাজনৈতিক গুরুত্ব উল্লেখ করে আবু সুফিয়ান বলেন, ‘এই আসন থেকে যে দল নির্বাচিত হয়, সাধারণত সেই দলই সরকার গঠন করে, এমন একটি প্রচলিত ধারণা রয়েছে।’

সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন অনেক সময় ঘটে না। তাই জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর