সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জুলাই সনদ বাস্তবায়নে ‘দলীয় সংকীর্ণতা’ পরিহারে ডাকসু ভিপির আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৮২ সময় দেখুন
জুলাই সনদ বাস্তবায়নে ‘দলীয় সংকীর্ণতা’ পরিহারে ডাকসু ভিপির আহ্বান


ঢাবি: জুলাই সনদ বাস্তবায়নে ‘দলীয় সংকীর্ণতা’ পরিহার করার জন্যে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

সোমবার (৩ নভেম্বর) এক বিবৃতির মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে সাদিক কায়েম লিখেছেন, সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ ও কুক্ষিগত করার মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি স্তরে ফ্যাসিবাদ কায়েম করে খুনী হাসিনা। এই ত্রুটিপূর্ণ সিস্টেম পরিবর্তনে জুলাই আকাঙ্ক্ষার আলোকে জুলাই সনদে ৮৭টি মৌলিক কাঠামোগত সংস্কার প্রস্তাবনা তুলে ধরা হয়।

এই সংস্কার প্রস্তাবনায় একক দল হিসেবে বিএনপি সর্বোচ্চ নোট অব ডিসেন্ট তথা ১৯টি প্রস্তাবে লিখিত আপত্তি জানিয়েছে। কেবল তাই নয়, এই ১৯টি প্রস্তাব যেন গণভোটে না পাঠানো হয়, সে চেষ্টাও চালানো হচ্ছে। অন্যদিকে জামায়াত ৬টি এবং এনসিপি একটি প্রস্তাবে আপত্তি জানিয়েছে।

যেসব মৌলিক সংস্কারে বিএনপির আপত্তি তার অন্যতম হচ্ছে—সরকারি কর্ম কমিশনে নিয়োগ, ন্যায়পাল নিয়োগ, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ, দুর্নীতি দমন কমিশনে নিয়োগ, স্বতন্ত্র ফৌজদারী তদন্ত সার্ভিস গঠন, আইনজীবী সমিতি ও বার কাউন্সিল নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিলোপ এবং তিনটি সরকারি কর্ম কমিশন গঠনের বিরোধিতা করে নোট অব ডিসেন্ট প্রদান করেছে বিএনপি।

জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত আন্তজার্তিক চুক্তি আইন সভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ট ভোটের মাধ্যমে অনুমোদন করা, জাতীয় সংসদের সদস্যগণ কেবল অর্থবিল এবং আস্থা ভোট প্রদানের ক্ষেত্রে নিজ দলের প্রতি অনুগত থাকবে; অন্য বিষয়ে স্বাধীন ভাবে ভোট দিতে পারবেন, স্বাধীন বিচারবিভাগীয় নিয়োগ কমিশন গঠন, আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ ইত্যাদি প্রস্তাবেও আপত্তি বিএনপির।

যেসব প্রস্তাবে জামায়াতে ইসলামী নোট অব ডিসেন্ট দিয়েছে তা হলো—স্থানীয় পর্যায়ে সকল উন্নয়নমূলক কাজের উপর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সম্পূর্ণ আর্থিক নিয়ন্ত্রণ এবং বাস্তবায়নের কর্তৃত্ব থাকা, সরকারী কর্মকর্তা/কর্মচারীদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অধীনে ন্যস্ত করা ইত্যাদি।

জাতীয় নাগরিক পার্টির নোট অব ডিসেন্ট—জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির পদ্ধতিতে নোট অব ডিসেন্ট প্রদান করেছে এনসিপি।

ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রচেষ্টায় সকল রাজনৈতিক দল একটি মতৈক্যে (নোট অব ডিসেন্টসহ) পৌঁছায়। বিএনপিসহ রাজনৈতিক দলসমূহ জুলাই সনদে সই করেছে। কিন্তু তা গণভোটে পাঠানোকে কেন্দ্র করে পুনরায় রাজনৈতিক অসহিষ্ণুতা, অসহযোগীতা এবং উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে।

জুলাই প্রজন্ম ও দেশের আপামর ছাত্রজনতার পক্ষ থেকে বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাতে চাই একটি সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য দলীয় সংকীর্ণতার উর্ধ্বে এসে ঐতিহাসিক ভূমিকা পালন করুন। প্রজন্মের আকাঙ্ক্ষা উপলব্ধি করুন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর