সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে সরকার: সারোয়ার তুষার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৪২ সময় দেখুন
জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে সরকার: সারোয়ার তুষার


ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, জুলাই সনদ দেশের জনগণের গণআকাঙ্ক্ষার প্রতিফলন হলেও, বর্তমান সরকার তা সঠিকভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় কৃষক শক্তি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এই জুলাই সনদ বাস্তবায়নে যথেষ্ট আন্তরিকতা দেখাতে পারেনি। নির্বাহী আদেশের মাধ্যমে নিজে বাস্তবায়নের পরিবর্তে রাষ্ট্রপতির ওপর দায়িত্ব ছেড়ে দেওয়া সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ পদক্ষেপ।’

সারোয়ার তুষার মনে করেন, ‘এ ধরনের পদক্ষেপ কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও হুমকি।’

তিনি বলেন, ‘যদি সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়, তবে জনগণের আস্থা কমবে এবং রাজনৈতিক অস্থিরতা বাড়বে।’

কৃষকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষকরাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। তাদের সংগঠিত না করলে গণতন্ত্রের ভিত্তি শক্ত হবে না।’ তিনি আরও আহ্বান জানান, কৃষকদের রাজনৈতিকভাবে সংগঠিত করে গণভোটের মাধ্যমে জনগণের মতামতকে প্রতিফলিত করতে হবে।

সভায় এনসিপি ও কৃষক শক্তির অন্যান্য নেতারা কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, উৎপাদন খরচের যৌক্তিক মূল্য নির্ধারণে রাষ্ট্রীয় হস্তক্ষেপ, এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর