সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জুলাই সনদের আদেশ দ্রুত জারি করতে হবে: তাহের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৬০ সময় দেখুন
জুলাই সনদের আদেশ দ্রুত জারি করতে হবে: তাহের


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সরকারের উদ্দেশে বলেছেন, আর সময় নষ্ট না করে অবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে মগবাজার আলফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্ভব হলে আজকেই আদেশ জারি করুন। আজ না পারলে কাল অবশ্যই করুন।

বিএনপি সংবাদ সম্মেলনে নোট অব ডিসেন্ট মেনে নেবেনা বলে জানিয়েছে। তাহের বলেন, ‘এখন যদি বিপরীত পক্ষও বলে না, তাহলে পরিস্থিতি কীভাবে দাঁড়াবে?’

আরপিও সংশোধনীতে নিজের দলের প্রতিকে ভোট দেওয়ার আইনের বিরুদ্ধে বিএনপির বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘প্রত্যেক দলের নিজের স্বকীয়তা আছে। এখানেও বিএনপি প্রতিবাদ করেছে।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, আজ না পারলে কালকে আদেশ দিতে হবে। কালও না হলে কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারি সেক্রেটারি এটিএম মাছুম, হামিদুর রহমান আযাদ এবং প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর