মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি Explained: Why ICC stripped Sri Lanka of 2027 Women’s Champions Trophy hosting rights | Cricket News Arshad Warsi Recalls Jaya Bachchan’s Advice To His Wife Maria Goretti: ‘Difficult To Marry An Actor’ | Bollywood News কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

জুলাইয়ের আকাঙ্ক্ষার ধারে কাছেও এখনো পৌঁছাইনি: মান্না

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৬৯ সময় দেখুন
জুলাইয়ের আকাঙ্ক্ষার ধারে কাছেও এখনো পৌঁছাইনি: মান্না


ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ যে নতুন বাংলাদেশ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংস্কারের স্বপ্ন দেখেছিল, সেই আকাঙ্ক্ষার ধারে কাছেও দেশ এখনো পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বরং জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কার নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে এবং প্রয়োজনীয় অনেক সংস্কার এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার ( ৯জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ এমন একটি বাংলাদেশ চেয়েছিল যেখানে ভোট চুরি, লুটপাট, অন্যায়-অবিচার ও রাষ্ট্রীয় নিপীড়নের চিরতরে অবসান ঘটবে। জুলাই আন্দোলনে মানুষ বুক পেতে গুলি খেয়েছে শুধু একটি সরকার পরিবর্তনের জন্য নয়, বরং একটি উন্নত, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্ন এখনো বাস্তবায়নের পথে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যায়নি বলে তিনি জানান।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বর্তমানে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। একদিকে বলা হচ্ছে যে জুলাই সনদের সঙ্গে এক প্রকার বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, অন্যদিকে সরকার দাবি করছে এটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এই দুই ধরনের পরস্পরবিরোধী বক্তব্য সাধারণ মানুষের মধ্যে গভীর অনিশ্চয়তা সৃষ্টি করছে।

বাস্তবে বিচারব্যবস্থার স্বাধীনতা, বিচারক নিয়োগে স্বচ্ছতা এবং রাষ্ট্র সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ যেসব অধ্যাদেশ করা হয়েছিল, সেগুলোর অনেকগুলোই ইতিমধ্যে বাতিল হয়ে গেছে বলে তিনি জানান।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সংস্কার মানে শুধু প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা নয়, বরং মানুষের জীবন ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আনা। এমন আইন ও টেকসই রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা সামরিক শাসনের পুনরাবৃত্তি না ঘটে।

তিনি বলেন, শুধু নতুন আইন প্রণয়ন করলেই হবে না, মানুষের রাজনৈতিক মনন ও গণতান্ত্রিক সংস্কৃতিরও বড় পরিবর্তন ঘটাতে হবে। তিনি আরও বলেন, দুই বছর পেরিয়ে গেলেও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সাধারণ মানুষের মধ্যে এখনো অটুট রয়েছে। মানুষ এখনো জুলাইয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চায় বলে তিনি উল্লেখ করেন। তাই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সভায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর