মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

ঝাঁকে ঝাঁকে পাখি! শীতের মরশুমে কিচিরমিচির মন ভরাবে আপনার…চলে আসুন পরিযায়ীদের ভিড়ে!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৩৫১ সময় দেখুন


Last Updated:

সুন্দরবনের সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে একদিনের হাতে সময় নিয়ে বোর্ডে থেকে শুরু করে সুন্দরবনের জঙ্গল মনোরম পরিবেশ একদম হাতের নাগালে খুব কাছ থেকে সুন্দরবন দর্শন করতে ঘুরে আসতে পারেন পাখিরালয়।

X

পাখিরালয়ে

পাখিরালয়ে পরিযায়ীদের ভিড়

দক্ষিণ ২৪ পরগনা: প্রতিদিন অফিস করে করে শরীর মন অবসন্ন। ক্যালেন্ডার বলছে উৎসবের মরশুম চলছে। শরীরের থেকেও মন বেশি ক্লান্ত। এই ক্লান্তি কাটানোর একটা দাওয়াই দিতে পারি। বেড়াতে যাওয়ার প্ল্যান করুন। সঙ্গী কিংবা বন্ধুবান্ধব যেই সঙ্গে থাকুক না কেন, হাওয়া বদল করুন। উইকেন্ড হোক বা পুজোর ছুটি সোজা ঘুরে আসুন মনের মতো জায়গা থেকে।

খুব কম খরচে জঙ্গল ঘেষা নদী এই সুন্দরবন মন কাড়ে সবার। শুধু বাঘ বা হরিণ নয়, সুন্দরবনের সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে একদিনের হাতে সময় নিয়ে ঘুরে আসতে পারেন পাখিরালয়। শীতকালে সারা মাস সুন্দরবনে পর্যটন কেন্দ্রে ভিড় বাড়ে পর্যটকদের।

আরও পড়ুন- অধ্যাপকের সঙ্গে লিফটে ‘একা’, নেমেই প্রাণপণ ছুট ছাত্রীর! কী হল তাঁর সঙ্গে…শিউরে উঠবেন!

মাতলা নদীর পাড়েও চলছে পিকনিকের দেদার আসর। মানুষের যাতায়াত বেড়ে যাওয়ায়। সুন্দরবনের এই সমস্ত পাখিরালয় এলাকার পর্যটন কেন্দ্রে গুলিতে রাত্রিবাস করে এই খেয়াঘাটে চলে আসেন পর্যটকরা। তারপর বেরিয়ে পড়েন সুন্দরবনের বনি ক্যাম্প, কলস ক্যাম্প বা দো বাঁকি ঘুরে সজনেখালি, সুধন্যখালি দেখার উদ্দেশ্যে। বোট বা লঞ্চে করে যাওয়ার পথে একবার বাঘের দেখা পাওয়া গেলে তাঁদের বাড়তি আনন্দ।

আরও পড়ুন- দারুণ! বিনা পয়সার এক পাতাতেই ঘায়েল হাজার ‘রোগ’…! দাঁতে ব্যথা, পেটের রোগ বলবে ‘বাই’, কী ভাবে খাবেন?

আরও পড়ুন- বোঁচা না চোখা? নাকই বলে দেবে কে কেমন ‘মানুষ’…! মিলিয়ে দেখে নিন যারটা জানতে চান

কিন্তু সুন্দরবন গেলেই যে বাঘের দেখা মিলবে, এমন ভাগ্য সবার থাকে না। তবে, এই শীতে পাখিরালয় গেলে দেখা মিলতে পারে বিভিন্ন জীবজন্তুর, বিশেষত পাখির। আর ভাগ্য সহায় হলে বাঘও দেখতে পাবেন। সুন্দরবনের সবুজে ঘেরা দ্বীপগুলোর মধ্যে অন্যতম পাখিরালয়। এখানেই রয়েছে পাখিরালয় বন্যপ্রাণ অভয়ারণ্য।

আরও পড়ুন- মানুষের পর পৃথিবীর দখল নেবে কোন প্রাণী? বিজ্ঞানীরা যা বললেন…ভাবতেও পারবেন না!

ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে অজস্র পাখির দেখা মিলবে এই পাখিরালয়ে। তার সঙ্গে দেখতে পাবেন হরিণ, বুনো শূকর, বাঁদর। কখনও-সখনও রয়েল বেঙ্গলেরও দেখা মিলতে পারে এখানে। তবে, আপনি ইচ্ছেমতো এই অভয়ারণ্যে ঘুরে বেড়াতে পারবেন না। জঙ্গলের কোর এলাকায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। বাফার এলাকায় যেমন খুশি ঘুরতে পারেন এবং দেখা পেতে পারেন বন্যজন্তুর। কিংবা ওয়াচ টাওয়ারে বসেও জঙ্গলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।

সুমন সাহা

Next Article

বাড়ির দেওয়ালে ফুটে আছে আদিবাসী সংস্কৃতি, ছবিতে সাজানো গোটা গ্রাম… জানেন কোথায়?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর