রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘টঙ্গীতে দগ্ধ ফায়ারকর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ সময় দেখুন


ঢাকা: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ফায়ার সার্ভিসের সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশেও পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

মহাপরিচালক জানান, কেমিক‍্যাল গোডাউনে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টার এক পর্যায়ে প্রথমে ছোট এবং পরে বড় বিস্ফোরণ ঘটে। তখন কর্মীরা পিপিই পরা অবস্থায় ছিলেন। তবে আগুনের তীব্র তাপমাত্রায় পিপিইসহ তারা দগ্ধ হন।

তিনি বলেন, ‘চারজন ফায়ারকর্মীর মধ্যে দুইজনের শরীর শতভাগ পুড়ে গেছে। একজনের ৪২ শতাংশ এবং আরেকজনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া এক দোকান কর্মচারীর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। হাসপাতালের পরিচালক জানিয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।’

তিনি বলেন, আমরা দগ্ধদের পরিবারের সঙ্গে কথা বলেছি। আমাদের পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতা থাকবে। তিনি আরও জানান, আগামীকাল মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে দগ্ধদের দেখতে আসবেন।

এদিকে টঙ্গীর সাহারা মার্কেটে ফায়ার সার্ভিসের আরেকটি দল তদন্ত করছে। সেখানে কী ধরনের কেমিক্যাল মজুত ছিল এবং বিস্ফোরণের প্রকৃত কারণ কী—তা খতিয়ে দেখা হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর