বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

টানা দ্বিতীয় বছরের মতো জনসংখ্যা কমেছে চীনে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৪ সময় দেখুন
টানা দ্বিতীয় বছরের মতো জনসংখ্যা কমেছে চীনে


আন্তর্জাতিক ডেস্ক

চীনের জনসংখ্যা টানা দ্বিতীয় বছরের মতো হ্রাস পেয়েছে। একইসঙ্গে ২০২৩ সালে দেশটির জন্মহারও কমেছে। ফলে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটির প্রবৃদ্ধির সম্ভাবনার উপর দীর্ঘমেয়াদী গভীরভাবে প্রভাব ফেলার শঙ্কা দেখা দিয়েছে। খবর রয়টার্স।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস বলেছে, ২০২৩ সালে চীনে মোট জনসংখ্যা ২৮ লাখ বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে ১৪০ কোটি ৯০ লাখ হয়েছে।

এর আগে, ২০২২ সালে দেশটির জনসংখ্যা ৮ লাখ ৫০ হাজার হ্রাস পেয়েছিল। যা ১৯৬১ সালে মাও সেতুংয়ের শাসন আমলে মহা দুর্ভিক্ষের পর এই প্রথম জনসংখ্যা হ্রাসের ঘটনা প্রত্যক্ষ করল চীন।

মূলত করোনাভাইরাস মহামারির কারণে ২০২২ সালে চীনের জনসংখ্যা হ্রাস পায়। মহামারি ঠেকাতে বিধিনিষেধ জারি করে দেশটির সরকার। টানা আড়াই বছর কঠোর বিধিনিষেধ থাকার পর ওই বছরের নভেম্বরে ব্যাপক জনবিক্ষোভের মুখে তা তুলে দেয় বেইজিং। ফলে বছরের শেষ থেকে ২০২৩ সালের শুরু পর্যন্ত লাখ লাখ মানুষ মারা যান দেশটি।

দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস কর্মকর্তারা জানায়, ২০২৩ সালে চীনের মৃতের ঘটনা ৬ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ কোটি ১১ লাখে পৌঁছেছে। ১৯৭৪ সালে সাংস্কৃতিক বিপ্লবের পর প্রথম এক বছরে এতো মানুষের মৃত্যু হয় দেশটি।

একই সময়ে চীনে ৯০ লাখ ২০ হাজার শিশু জন্ম নিয়েছে, যা ৫ দশমিক ৭ শতাংশ। এর আগে এতো কম জন্মহার দেখেনি দেশটি। ২০২২ সালে জন্মহার ছিল ৬ দশমিক ৭৭।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর