শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ভূমিধসের ফলে সৃষ্ট হ্রদ উপচে ভেঙে গেছে বাঁধ, সতর্কতা জারি ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে চাচা নিহত Peter Cullen, Voice Of Optimus Prime And Eeyore, Passes Away At 85 | Hollywood News

টিকটকে ট্রেন্ডিং বিষয় দ্রুত পাওয়ার উপায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৫ সময় দেখুন
টিকটকে ট্রেন্ডিং বিষয় দ্রুত পাওয়ার উপায়


অনলাইন যোগাযোগ মাধ্যমে যদি আপনি কনটেন্ট ক্রিয়েট হয়ে থাকেন তাহলে আপনাকে সবসময় চলমান ট্রেন্ডকে ফল করে এগিয়ে যেতে হবে। ট্রেন্ড উপেক্ষা করলে পিছিয়ে পড়ার ঝুঁকি থাকে। কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল চালিকাশক্তি হলো চলমান ট্রেন্ড।

আসুন জেনে নেই টিকটকে ট্রেন্ড খুঁজে পাওয়ার জন্য বেশ কিছু সহজ উপায় …

* টিকটকের অনুসন্ধান বারে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে কিছু চলমান ট্রেন্ডের পরামর্শ দেখতে পাবেন। যেসব বিষয়ের পাশে আগুনের মতো ইমোজি থাকে, সেগুলোই বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। সার্চ আইকনে ট্যাপ করলেই টিকটক নিজে থেকে ট্রেন্ডিং বিষয়গুলোর একটি তালিকা দেখায়।

* আপনি ‘টিকটক ট্রেন্ডিং নাও’ উইজেটটি আপনার মোবাইলের হোমস্ক্রিনে যুক্ত করে নিতে পারেন। উইজেট যুক্ত করার জন্য মোবাইলের পর্দায় প্রেস করে রাখতে হবে, এরপর মেনু থেকে ‘উইজেট’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর ফোনের সব অ্যাপের উইজেট স্ক্রল করে টিকটকের ‘ট্রেন্ডিং নাও’ উইজেটটি খুঁজে বের করে হোমস্ক্রিনে যুক্ত করুন। এর মাধ্যমে আপনি প্রতিদিনের ট্রেন্ডিং হ্যাশট্যাগ ও চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি জানতে পারবেন।

* ট্রেন্ড বোঝার সবচেয়ে প্রচলিত ও সহজ উপায় হলো ‘ফর ইউ পেজ’ (এফওয়াইপি) স্ক্রল করা। স্ক্রল করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে কোন সাউন্ড, ভঙ্গি বা আইডিয়া বারবার আসছে। মানুষ কীভাবে একটি নির্দিষ্ট কনটেন্ট কাঠামো অনুসরণ করছে, তা লক্ষ করুন এবং ব্যবহৃত সাউন্ডটির পাতায় গিয়ে দেখুন কতগুলো ভিডিও তৈরি হয়েছে এবং সেটি কত দিন ধরে ব্যবহৃত হচ্ছে।

* টিকটক ক্রিয়েটিভ সেন্টার ব্যবহার করা যেতে পারে, যা টিকটকের একটি অফিশিয়াল টুল। এখানে আপনি চলমান হ্যাশট্যাগ, গান, ভিডিও ও নির্মাতাদের সম্পর্কে জানতে পারবেন। শিল্পক্ষেত্র এবং সময় অনুযায়ী ফিল্টার করে দেখার পাশাপাশি সম্পৃক্ততা, জনপ্রিয়তা, অঞ্চল ইত্যাদির ভিত্তিতে বিশ্লেষণও করা সম্ভব।

এমনকি ভিডিওগুলোর পাতায় গিয়ে লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যাও দেখে নেওয়া যায়, যা আপনাকে বুঝতে সাহায্য করবে কোন ট্রেন্ডটি আপনার জন্য কার্যকর হতে পারে।

* সংগীত স্ট্রিমিং তালিকাগুলো দেখা। স্পটিফাই, অ্যাপল মিউজিক ও গুগল প্লের মতো জনপ্রিয় সংগীত অ্যাপে ‘টিকটক’ লিখে অনুসন্ধান করলে জনপ্রিয় ও চলমান সাউন্ডের তালিকা পাওয়া যাবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর