রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

টিকা চুরিতে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে: এবিএম খুরশীদ আলম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩৪৭ সময় দেখুন
টিকা চুরিতে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে: এবিএম খুরশীদ আলম


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: করোনাভাইরাসের টিকা বিক্রিতে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম।

রোববার (২২ আগস্ট) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

এবিএম খুরশীদ আলম বলেন, টিকা চুরির বিষয়টি খুবই স্পর্শকাতর। দেশের যে দু-একটি জায়গায় টিকা বিক্রির অভিযোগ উঠেছে, সেখানে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৮ আগস্ট রাতে রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্নার টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয় তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ক্লিনিক থেকে মডার্না টিকা উদ্ধার করা যায়। টিকাগুলো জব্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর