শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন সহপাঠীদের কাঁদিয়ে না ফেরার দেশে রাবির সেই চেসি ত্রিপুরা Raghav Chadha Calls Himself ‘Luckiest Husband In The World’ As He Celebrates Parineeti Chopra’s Birthday | Photos | Bollywood News Asian Para Games 2026: Harvinder Singh, Vijay Sundi strike gold in men’s recurve doubles | Asian Para Games 2026 News সাজেক পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে জামায়াত আমিরের আহ্বান ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১২

‎টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন বিএনপি প্রার্থী মুন্সি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৫৮ সময় দেখুন
‎টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন বিএনপি প্রার্থী মুন্সি


ঢাকা: কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবুল হাসনাতের প্রার্থিতা বহাল রাখা হয়েছে।
‎
‎শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের বেইজমেন্ট-২ এর অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেন ইসি।
‎
‎এর আগে, ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোয়নপত্র কেন বাতিল করা হবে না এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
‎
‎ইসি হাসনাতের দাখিল করা আপিল মঞ্জুর করে মনজুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করে। তবে মুন্সীর দাখিল করা আপিল খারিজ করে আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে হাসনাতের প্রার্থিতাকে বৈধ ঘোষণা করে কমিশন।
‎
‎আপিল আবেদনে মনজুরুল আহসান মুন্সী অভিযোগ করেন, হাসনাত মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তার আয়ের উৎস সঠিকভাবে উল্লেখ করেন নি।
‎
‎অন্যদিকে হাসনাত তার আপিলে অভিযোগ করেন, মনজুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

‎নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল হিসেবে দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশন গত শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানি শুরু করে এবং রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত মোট ৬৪৫টি আপিল নিষ্পত্তি করার কথা রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর