শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১১১ সময় দেখুন
টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়


মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি ::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রী ও তাদের স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় সভা করেন।

প্রধানমন্ত্রী তাঁর বাসভবন থেকে পায়ে হেঁটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর উপস্থিতি স্থানীয় জনগণের মধ্যে বাড়তি আনন্দ, উদ্দীপনা ও উৎসবের আমেজ যোগ করেছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুরো গোপালগঞ্জকে রঙিন পোস্টার, ব্যানার ও প্ল্যাকাডে সাজানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মতবিনিময় ও ঈদ কর্মসূচিতে অংশগ্রহণকারী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অধিকাংশ নেতা এবং স্থানীয় প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সামনে তাদের অনুভূতি তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার উন্নয়ন নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা জানতে চান। সভায় শেখ হাসিনা বার্ধক্যজনিত কারণে অবসরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় স্থানীয় জনগণ তাকে দেশ ও জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী হিসেবে থাকার অনুরোধ জানান।

তারা শেখ হাসিনাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেন। এ জন্য কাজ করার ও সহযোগিতার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত সহ আশা প্রকাশ করেন শেখ হাসিনাই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ নেতারা আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের জন্য কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে শেখ হেলাল উদ্দিন এমপি এবং শেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি উপস্থিত ছিলেন। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ।

এর আগে প্রধানমন্ত্রী তার দুই দিনের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া সফরের অংশ হিসেবে তার সরকারি বাসভবন গণভবন থেকে তিন ঘণ্টায় গাড়িতে করে পদ্মা সেতু পার হয়ে গতকাল (১ জুলাই) সকাল ১১টা ২৭ মিনিটের দিকে কোটালীপাড়ায় পৌঁছান। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়  তার সঙ্গে ছিলেন।

প্রধানমন্ত্রী গতকাল কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছালে নিম (মারগোসল), বকুল (স্প্যানিশ চেরি) এবং আমের তিনটি কাঠ, ফল ও ভেষজ গাছের চারা রোপণ করেন।

এছাড়াও নবনির্মিত কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন করেন তিনি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে কোটালীপাড়া উপজেলার স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও কোটালীপাড়া উপজেলার জনসাধারণের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শনিবার বিকেলে টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠ করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মোনাজাতে যোগ দেন। শনিবার রাত টুঙ্গিপাড়ায় কাটান প্রধানমন্ত্রী। আজ বিকেলে তার টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর