রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা নিবেদন


মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ থেকে ::

বর্ধিত মেয়াদে আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ শ্রদ্ধা জানান তিনি। 

এসময় আইজিপি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিয়ে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবার ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পরে তিনি পরিদর্শন বইয়ে সই করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান জানান, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে আইজিপি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। পরে আইজিপি রাজারবাগ পুলিশ লাইন্সে শহিদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। পরে দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান।

উল্লেখ্য, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আজ (১২ জানুয়ারি) থেকে আগামী দেড় বছর অর্থাৎ ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগ করেছেন সরকার।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর