সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

টেলিটকের বকেয়া ৫৩০০ কোটি টাকা আদায়ে প্রতিমন্ত্রীর নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ সময় দেখুন


ঢাকা: তরঙ্গ বরাদ্দ বাবদ টেলিটকের বকেয়া পাঁচ হাজার তিনশ’ কোটি টাকা আদায়ের জন‌্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিটিআরসিতে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রস্তুতি বিষয়ক এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম‌্যান ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পলক টেলিটককে মানুষের আকাঙ্ক্ষার উপযোগী করে গড়ে তুলতে এর নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলালিংক ও রবির সঙ্গে একটিভ শেয়ার কার্যকর করার নির্দেশনা দেন। এতে বিটিএসে বিরাট অংকের টাকা বিনিয়োগ ছাড়াই টেলিটক গ্রাহকরা রবি ও বাংলালিংকের বিস্তৃত নেটওয়ার্ক ব‌্যবহারের সুযোগ পাবেন বলে জানান তিনি।

The post টেলিটকের বকেয়া ৫৩০০ কোটি টাকা আদায়ে প্রতিমন্ত্রীর নির্দেশ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর