ডেস্ক রিপোর্ট:: চট্টগ্রামের সিটি গেট এলাকা থেকে ট্রলি ভর্তি গাঁজাসহ মারজান আক্তারকে (২৯) আটক করেছে আকবরশাহ থানা পুলিশ। কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ১০ কেজি গাঁজা নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে ধরা পড়েন তিনি।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।
মারজান আক্তার (২৯) চট্টগ্রামের খুলশী থানার পাহাড়িকা আবাসিক এলাকার ইমরান হোসেনের স্ত্রী।
পুলিশ কর্মকর্তা জহির হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সিটি গেটের চেকপোস্টে চট্টগ্রামমুখী সৌদিয়া বাসের (ঢাকা মেট্রো ব-১৪-৭৩৩৭) মারজানকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ট্রলির ভেতর থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি বলেন, মারজান ট্রলিব্যাগে করে গাঁজাগুলো কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে নিয়ে আসছিলেন। পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য লাগেজে করে বহন করছিলেন। পরে পুলিশের তল্লাশিতে মারজান আটক হয়।
The post ট্রলি ভর্তি গাজাসহ যুবক গ্রেফতার appeared first on Unitednews24.com.