বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ট্রাম্পের বাড়িতে এফবিআইর অভিযান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
ট্রাম্পের বাড়িতে এফবিআইর অভিযান


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাম বিচের বাড়িতে এফবিআই হানা দিয়েছে। এসময় এফবিআই এজেন্টরা ট্রাম্পের বাড়িতে একটি সিন্দুক ভেঙ্গেছেন। প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু নথি হোয়াইট হাউজ থেকে সরিয়ে বাড়ি নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ আছে।

এফবিআই-এর অভিযানের সময় ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আমাদের জাতির জন্য এটা একটি অন্ধকার সময়। তবে ফ্লোরিডা রিসোর্ট অভিযানের সময় ট্রাম্প তার নিউইয়র্কের বাড়িতে ছিলেন।

জানা গেছে, গোপন নথিপত্রের সন্ধানে এফবিআই ট্রাম্পের বাড়িতে অভিযান চালিয়েছে। তবে এ ব্যাপারে এফবিআইর তরফ থেকে কিছু জানানো হয়নি। ট্রাম্পের দাবি, তিনি সব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাগজ ও অন্যান্য বিষয়ে সরকারি তদন্ত সংস্থাকে সহযোগিতা করে আসছিলেন। এমন সময় তার বাড়িতে অভিযান কেন- প্রশ্ন উত্থাপন করেছেন ট্রাম্প।

২০২৪ সালে ট্রাম্প প্রেসিডেন্ট পদে লড়তে পারেন। সম্প্রতি ওই নির্বাচন সামনে রেখে কয়েকটি সভা-সমাবেশও করেছেন ট্রাম্প। এমন সময় ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের তদন্তও গতি পেয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর