বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ট্রাম্পের বিচারকালে আদালতের বাহিরে মার্কিন নাগরিকের গায়ে আগুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১০৩ সময় দেখুন
ট্রাম্পের বিচারকালে আদালতের বাহিরে মার্কিন নাগরিকের গায়ে আগুন


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আদালতের বাইরে ম্যাক্সওয়েল আজারেলো (৩৭) নামে এক ব্যক্তি গায়ে আগুন দিয়েছেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপনে-অর্থ লেনদেনর মামলার শুনানিকালে গায়ে আগুন দেন তিনি। পুলিশ জানিয়েছে, গায়ে তরল পদার্থ ঢালার আগে ষড়যন্ত্র-তত্ত্বের পাম্পলেট আকাশে ছুড়ে মারেন তিনি। তবে তার গায়ে আগুন দেওয়ার কারণ জানা যায়নি। খবর বিবিসি।

শুক্রবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুর প্রায় দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আদালতের ভিতরে বিচারকদের সামনে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ছিল। এ ঘটনার পর পর সেখান থেকে চলে যান তিনি।

জরুরি কর্মকর্তারা জানান, এ ঘটনায় আদালতের নিরাপত্তা লঙ্ঘন করা হয়নি। বিচারকদের বিকল্প বেঞ্চ এই শুনানি সম্পন্ন করেন। বিরতি দিয়ে বিকেলে আবারও বিচার কাজ শুরু হয়।

তদন্তকারী কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার স্থানীয় সময় দুপুর প্রায় দেড়টার দিয়ে ৯১১ নম্বরে একটি জরুরি কল পান তারা। সেখানে বলা হয়, একজন ব্যক্তি নিজে গায়ে আগুন দিয়েছেন। দগ্ধ ব্যক্তি ম্যাক্সওয়েল আজারেলো বলে শনাক্ত করা হয়েছে। তিনি গত সপ্তাহে ফ্লোরিডার নিজ বাড়ি থেকে নিউইয়র্কে এসেছিলেন। নিউইয়র্কে তার কোনো অপরাধমূলক কাজের রেকর্ড নেই। এছাড়া ফ্লোরিডায় তার পরিবার জানতেন না যে, আজারেলো নিউইয়র্কে এসেছেন।

নিউইয়র্কের পুলিশ প্রধান জেফরি ম্যাড্রে জানান, দাহ্য পদার্থ ও পাম্পলেটের একটি ব্যাগ নেওয়ার আগে পার্কে আজারেলোকে ‘এদিক ওদিক ঘুরতে’ দেখা গেছে। পাম্পলেটগুলো ‘প্রচারের জন্য’ ছিল, এটি একটি ‘ষড়যন্ত্র তত্ত্ব’ সম্পর্কিত ছিল।

বিচার কাজ চলার কারণে আদালতের বাইরে ব্যাপক পুলিশের উপস্থিতি ছিল। অগ্নিকাণ্ডের পর কর্মকর্তারা দ্রুত অগ্নি নির্বাপক যন্ত্রের জন্য চিৎকার করে পার্কের দিকে ছুটে যায়। এসময় আজারেলোকে স্ট্রেচারে নিয়ে যাওয়া হয়, তার শরীরের অনেকাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালের বার্ন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর