রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘ডাকাতের মতো দরজা ভেঙে এ্যানীকে গ্রেফতার করা হয়েছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
‘ডাকাতের মতো দরজা ভেঙে এ্যানীকে গ্রেফতার করা হয়েছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ডাকাতের মতো দরজা ভেঙে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে আপনদের জানাতে চাই, গত রাত আড়াইটার দিকে আমাদের প্রচার সম্পাদক, মিডিয়া সেলের সদস্য সচিব, সাবেক এমপি এবং নব্বয়ের গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে তার বাড়িতে একেবারে ডাকাত যেভাবে পড়ে সেভাবে দরজা-টরজা ভেঙে তাকে গ্রেফতার করেছে।’

‘গ্রেফতার করার পর তারা (পুলিশ) বলেছে যে, মামলার আসামি। ঠিক আছে, মামলা থাকলে তো তাকে অন্যভাবেও নেওয়া যায়, গ্রেফতার করা যায়। যে পদ্ধতিতে, যে ভঙ্গিতে এ্যানীকে গ্রেফতার করা হয়েছে, এতে এটাই প্রমাণ করে- এই সরকার আগের মতোই.. এখনও নির্বাচনের সিডিউলই ঘোষণা হয়নি,তার আগেই বিরোধী দলের, বিশেষ করে বিএনপির অ্যাক্টিভ নেতা যারা আছেন, তাদেরকে গ্রেফতার করে, মিথ্যা মামলা দিয়ে একতরফা নির্বাচন করার দিকে ভালোবাবে এগিয়ে যাচ্ছে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গ্রেফতারের নিন্দা এবং অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমাদের আরও অনেক নেতা আছে, যারা জামিনে থাকার পরও, হাইকোর্ট থেকে বারবার জামিন পাওয়ার পরও নতুন করে মামলা দিয়ে জেলগেট থেকে গ্রেফতার করা হচ্ছে, মুক্তি দেওয়া হচ্ছে না।’

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তার ধামন্ডির বাসা থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে গ্রেফতার করে পুলিশ।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন রাত আড়াইটার দিকে গণমাধ্যমকে বলেন, ‘ধানমন্ডির বাসা থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে ধরে নিয়ে এসেছে পুলিশ। কী কারণে তাকে ধরা হয়েছে তা এখনও জানতে পারি নি। আমি ধানমন্ডি থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। বুধবার (১১ অক্টোবর) তাকে কোর্টে চালান দেবে। তখন আমরা জামিনের আবেদন করব।’

আটক হওয়ার আগে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে দরজা ভেঙ্গে ঢুকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি। তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।’

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর