বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ইমনের জামিন ফের নামঞ্জুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩০৯ সময় দেখুন
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ইমনের জামিন ফের নামঞ্জুর


নিজস্ব প্রতিবেদক::

জনৈক নারী সাংবাদিকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর প্রোপাগাণ্ডা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে রাজধানীর রামপুরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দৈনিক সমকালে কর্মরত জাকির হোসেন ইমনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

সোমবার (১ নভেম্বর) আসামিপক্ষের আইনজীবী ফের জামিন চেয়ে আবেদন করেন। কিন্তু বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম জামিন আবেদন আবারও নামঞ্জুর করে দেন।

২৮ অক্টোবর বৃহস্পতিবার ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় জাকির হোসেন ইমনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমানের আদালত এই নির্দেশ দেয়।

আগের দিন ২৭ অক্টোবর বুধবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে গত ২৬ অক্টোবর মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরা এলাকার নিজ বাসা থেকে জাকির হোসেন ইমনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে নারী সাংবাদিকের নামে কুরুচিপূর্ণ ও মানহানিকর প্রোপাগাণ্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের প্রতিবাদে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) শনিবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেন। এ সময় বক্তারা জাকির হোসেন ইমনের বিচার চেয়ে অবিলম্বে জাতীয় প্রেস ক্লাবসহ সকল সাংবাদিক সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানান।

মামলার সূত্রে জানা যায়, সাংবাদিক ইমন ওই ভুক্তভোগী নারী সাংবাদিকের ব্যক্তিগত বিষয় নিয়ে আপত্তিকর, ভিত্তিহীন কিছু তথ্য গণমাধ্যমের একটি ফেসবুক পেজে পোস্ট দেন। এছাড়াও একই বার্তা ও পেজ লিঙ্ক শতাধিক সাংবাদিককে ইনবক্সে পাঠিয়েছেন বলে অভিযোগ রয়েছে। মামলা নং-২৫/তারিখ ২৫/১০/২১।

এই অপপ্রচারের বিষয়ে সিনিয়র সাংবাদিক নেতারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)’র সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাকির হোসেন ইমনের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত এক বছর ধরে জাকির হোসেন ইমন ওই নারী সাংবাদিককে নানাভাবে হয়রানি ও মানসিক নির্যাতন করে চলছে বলে ভুক্তভোগী জানান।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর