ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ২ হাজার ১০ জন আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ২ হাজার ১০ জনের মধ্যে বরিশাল বিভাগে ২১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, ঢাকা বিভাগে ৯৪৩ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, রংপুর বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগে ২৪ জন রোগী।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ৪০ হাজার ৯০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৫৮৭৬ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জন।