সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :

ডেঙ্গুতে প্রাণ হারাল আরও ৬ জন, নতুন আক্রান্ত ১৬৫৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন
ডেঙ্গুতে প্রাণ হারাল আরও ৬ জন, নতুন আক্রান্ত ১৬৫৫


ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে ১ হাজার ৬৫৫ জন নতুন আক্রান্ত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধায় স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৬৫৫ জনের মধ্যে বরিশাল বিভাগে ২১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৭ জন, খুলনা বিভাগে ২৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, রংপুর বিভাগে ৪১ জন এবং সিলেট বিভাগের ৯ জন রোগী।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৬৩ হাজার ৬২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৪৩৫৪ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৯ হাজার ৮৩ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর