বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১২৯ সময় দেখুন
ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর হামলা


আন্তর্জাতিক ডেস্ক

হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেন। শুক্রবার (৭ জুন) ডেনিশ রাজধানী কোপেনহেগেনের কেন্দ্রে কুলটোরভেট স্কোয়ারে এই ঘটনা ঘটে। হামলার আগে ফ্রেডরিকসেন তার দলের প্রধান ইউরোপীয় নির্বাচনী প্রার্থী ক্রিস্টেল শ্যালডেমোসের সঙ্গে প্রচার চালাচ্ছিলেন। হামলাকারীকে আটক করেছে পুলিশ।

ডেনমার্কের পরিবেশমন্ত্রী ম্যাগনাস হিউনিক সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে বলেছেন, মিতে ফ্রেডেরিকসেনকে আজ কোপেনহেগেনের কুলটোরভেটে একজন লোক লাঞ্ছিত করেছে। আক্রমণে মিতে স্বাভাবিকভাবেই হতবাক। আমি অবশ্যই বলতে পারি যে, এটি আমাদের সকলকেই নাড়া দেয়।

হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি। প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেনের উপর কেন এই হামলা হয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফ্রেডেরিকসেনের কার্যালয় বলেছে, প্রধানমন্ত্রী এই ঘটনায় হতবাক, তবে আর কোনো মন্তব্য করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ডেনমার্কের একস্ট্রা ব্লাডেট সংবাদপত্রকে জানিয়েছে, ফ্রেডেরিকসেন গুরুতর আহত হননি, তবে তিনি খুব কাঁপানো আতংকিত হয়েছেন। ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর