বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ডেনমার্কের রানী দ্বিতীয় মার্গ্রেথের পদত্যাগের ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ সময় দেখুন
ডেনমার্কের রানী দ্বিতীয় মার্গ্রেথের পদত্যাগের ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক

নতুন বছরের টেলিভিশন ভাষণে সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ডেনমার্কের রানী রাণী দ্বিতীয় মার্গ্রেথ। দীর্ঘ ৫২ বছর শাসনের পর আকস্মিক এই ঘোষণা দিয়েছেন তিনি।

ভাষণে রানী দ্বিতীয় মার্গ্রেথ জানান, আগামী ১৪ জানুয়ারি পদত্যাগ করবেন তিনি। বড় ছেলে যুবরাজ ফ্রেডেরিক তার স্থলাভিষিক্ত হবেন। তিনি বলেন, আমি আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের কাছে সিংহাসন ছেড়ে দেব।

১৯৭২ সালে তার বাবা রাজা নবম ফ্রেডেরিকের মৃত্যুর পর সিংহাসন আরোহণ করেছিলেন দ্বিতীয় মার্গ্রেথ।  ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনিই ইউরোপের সবচেয়ে দীর্ঘকালীন রানী।

রানী জানান, ২০২৩ সালের প্রথম দিকে তার পিঠে অস্ত্রোপচার করা হয়েছিল। এ ঘটনা তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে।

তিনি বলেন, অস্ত্রোপচার স্বাভাবিকভাবেই পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় এসেছে কিনা এমন ভবিষ্যতের বিষয়ে চিন্তার জন্ম দিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখনই সঠিক সময়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর