বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ড্রোন হামলায় মৃত্যু: ক্ষতিপূরণ প্রস্তাব যুক্তরাষ্ট্রের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৮৯ সময় দেখুন
ড্রোন হামলায় মৃত্যু: ক্ষতিপূরণ প্রস্তাব যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের শেষ দিকে ভুলবশতঃ মার্কিন ড্রোন হামলায় সাত শিশুসহ ১০ বেসামরিক প্রাণহানির ঘটনায় মৃতদের স্বজনদের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৫ অক্টোবর) পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই হামলায় মৃতদের স্বজন যারা তালেবান শাসিত আফগানিস্তান ত্যাগ করতে চায় তাদের শনাক্ত করার জন্য পেন্টাগন মার্কিন পররাষ্ট্র দফতরের সঙ্গে কাজ করছে।

প্রতিরক্ষা বিভাগের পলিসি বিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল এবং আফগানিস্তানে সক্রিয় এইড গ্রুপ নিউট্রেশন অ্যান্ড এডুকেশন ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও সভাপতি স্টিভেন কোয়ানের মধ্যে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, ২৯ আগস্ট এই সংস্থার কর্মী এজমারাই আহমাদিকে ভুলবশতঃ ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি হিসেবে চিহ্নিত করে মার্কিন গোয়েন্দারা। হামলার আট ঘণ্টা আগেও তারা একটি সাদা টয়োটা গাড়ি অনুসরণ করে এবং পরে আইএসআই সন্দেহে মিসাইল হামলা চালায়। এতে সাত শিশুসহ ১০ জনের মৃত্যু হয়, এদের মধ্যে আহমাদিও ছিলেন।

ইউএস সেন্ট্রাল কমান্ড কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, আমেরিকান গোয়েন্দারা কাবুল বিমান বন্দরের কাছে একটি গাড়ি দেখতে পায়, তারা ধারণা করে আইএস কাবুল বিমান বন্দরে হামলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু গত মাসে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বুঝতে পারেন এই ড্রোন হামলা ভুল ছিল।

ওই ঘটনার তিন দিন আগে কাবুল বিমান বন্দরে বোমা হামলায় বহু লোকের মৃত্যু হয়। এ সময় ১৩ মার্কিন মেরিন সেনা মারা যায়।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর