মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস ছাত্রকে মারধর করলো জুয়াড়ি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৬ জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৯ সময় দেখুন
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু


ডেস্ক রিপোর্ট::  ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. সায়েদ ওরফে আবু সাঈদ (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যু ঘোষণা করেন।

আবু সাঈদকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা কারারক্ষী জুয়েল তালুকদার বলেন, সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, কারাগারে আবু সাঈদ কি মামলায় হাজতি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারি না।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom