রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ঢাকা মহানগরে বিএনপির পদযাত্রার রুট ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
ঢাকা মহানগরে বিএনপির পদযাত্রার রুট ঘোষণা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রীর পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ‘এক দফা’ দাবিতে ঘোষিত ঢাকা মহানগর বিএনপির পদযাত্রার রুট ঘোষণা করেছে দলটি।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়— মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টায় গাবতলী থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা শুরু করবে। এটি গাবতলী, শ্যামলী, আগারগাঁও, বিজয় স্মরণী, কারওয়ান বাজার এফডিসি মোড় হয়ে মগবাজার পৌঁছালে সেখান থেকে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

এরপর পদযাত্রাটি মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন (পার্টি অফিস), ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্তর), ইত্তেফাক মোড় ও দয়াগঞ্জ মোড় হয়ে রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে বিকেল ৪টায় শেষ হবে।

এরপর বুধবার (১৯ জুলাই) সকাল ১০টায় আব্দুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা শুরু করবে। এটি আব্দুল্লাহপুর, বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার ও বাড্ডা হয়ে রামপুরা ব্রিজ পর্যন্ত পৌঁছালে সেখান থেকে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এরপর পদযাত্রাটি আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে বিকেল ৪টায় যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে শেষ হবে।

এছাড়া, আগামী মঙ্গলবার (১৮ জুলাই) সারা দেশের সকল জেলা ও মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

রুহুল কবির রিজভীর পাঠানো ওই বিবৃতিতে, পদযাত্রা কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গ সংগঠনসহ দেশের সব শ্রেণি পেশার মানুষকে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর