মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ঢাকার বার্তা মোদিকে জানাতে দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৭৩ সময় দেখুন
ঢাকার বার্তা মোদিকে জানাতে দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী


ঢাকা: হঠাৎ করেই দিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (৫ অক্টোবর) রাতে তিনি দিল্লির উদ্দেশে রওনা হন।

দুই দেশের কূটনৈতিক সুত্র বলছে, দিল্লিতে মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন দীনেশ ত্রিবেদী। তবে সাক্ষাতের বিষয়বস্ত নিয়ে সঠিক কিছু জানা যায় নি।

কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার বার্তা সরাসরি প্রধানমন্ত্রীকে অবহিত করতে পারেন তিনি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ঢাকার শর্ত নিয়েও আলোচনা করতে পারেন।

বেশ কিছুদিন ধরেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা চলছে। এর আগে আলোচনা শুরু হলেও দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে তা থেমে যায়। এরপর ঢাকার পক্ষ থেকে সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ তৈরির আহ্বান জানানো হয়। বলা হয়, সেরকম পরিবেশ হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন। তবে কবে করবেন সেটি চূড়ান্ত হয়নি।

এদিকে গত কয়েকদিন ধরেই নভেম্বরের শেষে তারেক রহমানের ভারত সফরের আলোচনা চলছে। তবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে নভেম্বরের সফর নিয়ে সংবাদ প্রকাশ করলেও গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন।

চলতি বছর প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘ঢাকা চায় অনুকূল পরিবেশে এবং যথাযথ দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে এই সফর হোক।’ তবে কোনও নির্দিষ্ট সময়সীমার কথা জানাননি তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু একটি ফোনকলে কোনও সমস্যার সমাধান হয় না। আমরা আলোচনা করছি এবং বিষয়গুলো ইতিবাচকভাবে এগোচ্ছে।’

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর প্রশংসা করে হুমায়ুন কবির বলেন, ‘তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। ঢাকা আশা করে, নয়াদিল্লি তার (ত্রিবেদী) মূল্যায়নকে যথাযথ গুরুত্ব দেবে।’

হুমায়ুন কবির বলেন, ‘এখানে ভারতীয় হাইকমিশনার ভালো কাজ করছেন; তিনি চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘আশা করি, নয়াদিল্লি তার (ত্রিবেদী) প্রতি এবং বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে তার দেওয়া মতামত ও বিশ্লেষণের প্রতি ইতিবাচক মনোভাব দেখাবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর