শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

ঢাবি শিক্ষকের গবেষণায় চৌর্যবৃত্তির প্রমাণ, শাস্তি নিরূপণে কমিটি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৩৪ সময় দেখুন
ঢাবি শিক্ষকের গবেষণায় চৌর্যবৃত্তির প্রমাণ, শাস্তি নিরূপণে কমিটি


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওষুধপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবীরের বিরুদ্ধে গবেষণায় চৌর্যবৃত্তির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এই অধ্যাপকের শাস্তি বিধানে তিন সদস্য বিশিষ্ট একটি ট্রাইবুনাল গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সভায় উপস্থিত একটি সূত্র সারাবাংলাকে জানায়, অনুষ্ঠিত অভিযোগ আসার পর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে। এতে চৌর্যবৃত্তির প্রমাণ মেলে বলে জানান তদন্ত কমিটির সদস্যরা।

এদিকে সিন্ডিকেট সভায়, চৌর্যবৃত্তির দায়ে অভিযুক্ত ঢাবি শিক্ষক লুৎফুল কবীরের শাস্তি নিরূপণে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রহমতউল্লাহর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: গবেষণায় চুরি: ঢাবি ওষুধপ্রযুক্তি বিভাগের সেই লুৎফুলকে অব্যাহতি

এর আগে অধ্যাপক লুৎফুল কবীরের ‘টিউবারকিউলোসিস অ্যান্ড এইচআইভি কো-রিলেশন অ্যান্ড কো-ইনফেকশন ইন বাংলাদেশ: অ্যান এক্সপ্লোরেশন অব দেয়ার ইমপ্যাক্টস অন পাবলিক হেলথ’ শীর্ষক গবেষণার সঙ্গে ২০১২ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী-গবেষকের জমা দেওয়া একটি ‘স্টুডেন্ট পেপারস’-এর ৯৮% শতাংশ মিল খুঁজে পাওয়ার অভিযোগ ওঠে।

অধ্যাপক লুৎফুলের এই গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ওষুধপ্রযুক্তি বিভাগের অধ্যাপক আবু সারা শামসুর রউফ আর সহ-তত্ত্বাবধায়ক ছিলেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক আ ব ম ফারুক।

সারাবাংলা/আরআইআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর