বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব

ঢাবি সোসিওলজি বিভাগ অ্যালামনাইয়ের নতুন মহাসচিব ফেরদৌস জামান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৪৫৯ সময় দেখুন
ঢাবি সোসিওলজি বিভাগ অ্যালামনাইয়ের নতুন মহাসচিব ফেরদৌস জামান


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান ঢাকা বিশ্ববিদ্যালয় সোসিওলজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হয়েছেন।

গত ১৭ মে সন্ধ্যায় ভার্চুয়াল প্লাটফর্মে অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে ড. ফেরদৌস জামানকে নির্বাচন করা হয়।

ওই সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ.কে.এম. নুরুন্নবী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোকাদ্দেম হোসেনসহ অ্যাসোসিয়েশনের ১৭ জন কার্যনির্বাহী সদস্য বক্তব্য দেন।

উল্লেখ্য, সোসিওলজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুক হোসাইন এর মৃত্যুতে পদটি শূন্য ছিল। অ্যাসোসিয়েশন শূন্যপদ পূরণের জন্য জরুরি সভা আহ্বান করে ড. ফেরদৌস জামানকে এ পদের জন্য নির্বাচিত করা হয়।

সারাবাংলা/টিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর