শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ঢাবির অস্থায়ী ক্যাম্পে প্রথম দিন ভ্যাকসিন নিলেন ২১০জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩০১ সময় দেখুন
ঢাবির অস্থায়ী ক্যাম্পে প্রথম দিন ভ্যাকসিন নিলেন ২১০জন


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বিশেষ অস্থায়ী ক্যাম্পে প্রথম দিন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা মিলিয়ে ২১০ জন ভ্যাকসিন নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১৬০ জন, নারী ৫০ জন।

বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে স্থাপিত এই বিশেষ অস্থায়ী ক্যাম্পে সোমবার (৪ অক্টোবর) সকাল ৯টায় শুরু হয় ভ্যাকসিন প্রদান কার্যক্রম। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ভ্যাকসিন প্রদান কার্যক্রমের সমন্বয়ক ড. মো. আব্দুল মুহিত সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রথম দিন সর্বমোট তিনটি বুথে ২১০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। বুথগুলোর একটিতে পুরুষ শিক্ষার্থী, একটিতে নারী শিক্ষার্থী এবং অন্যটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা ভ্যাকসিন নেন। এদের মধ্যে ২০৪ জন নিয়েছেন প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ছয় জন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।

প্রসঙ্গত, বিশেষ এই অস্থায়ী ক্যাম্পে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আগামী ১৭ অক্টোবর সেখানে প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর