বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

‘তাইওয়ান ভূখণ্ডের কাছে চীনের সামরিক কর্মকাণ্ড উসকানিমূলক’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ জুন, ২০২২
  • ২০৬ সময় দেখুন
‘তাইওয়ান ভূখণ্ডের কাছে চীনের সামরিক কর্মকাণ্ড উসকানিমূলক’


আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ান ভূখণ্ডের কাছে চীনের সামরিক কর্মকাণ্ড ‘উসকানি ও অস্থিতিশীলতামূলক’ বলে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। দ্বীপ রাষ্ট্রটি স্বাধীনতা ঘোষণা করলে বেইজিং ‘যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না’— চীনের প্রতিরক্ষামন্ত্রীর এই হুঁশিয়ারির একদিন পর এই সমালোচনা করেন তিনি।

গতকাল শনিবার সিঙ্গাপুরে শানগ্রি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে অস্টিন বলেন, ‘আমরা বেইজিংয়ের ক্রমবর্ধমান বলপ্রয়োগের বিষয়টি লক্ষ্য করছি। তাইওয়ানের কাছে ক্রমবর্ধমান উসকানি ও অস্থিতিশীলতামূলক সামরিক কর্মকাণ্ড দেখতে পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এসব উসকানিমূলক কর্মকাণ্ডের মধ্যে চীনের বিমানবাহিনীর মহড়া অন্যতম। সম্প্রতি মাসগুলোতে তাইওয়ানের আকাশ সীমার কাছ দিয়ে অসংখ্যকবার দেশটির সামরিক বিমানকে চক্কর দিতে দেখা যায়। প্রায় প্রতিদিন তারা এমন সামরিক কর্মকাণ্ড চালায়।’

সম্প্রতি তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বেইজিং স্বায়ত্বশাসিত গণতান্ত্রিক এ দ্বীপকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে এবং প্রয়োজন হলে তারা এ দ্বীপ দখল করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

তাইওয়ান প্রশ্নে সম্পর্কের অবনতি ঘটার পর এ সম্মেলনের ফাঁকে গতকাল শুক্রবার (১০ জুন) এই প্রথম অস্টিন ও চীনের প্রতিরক্ষামন্ত্রী উয়ি ফেনগি সরাসরি কথা বলেন।

চীনের কর্মকর্তারা জানান, অস্টিনকে সতর্ক করে দিয়ে উয়ি বলেন,‘যদি কেউ চীন থেকে তাইওয়ানকে আলাদা করার সাহস দেখায়, তাহলে চীনের সামরিক বাহিনী যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না।’

সূত্র: বাসস

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর