বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

তাদের চ্যালেঞ্জগুলির মোকাবিলা করা এবং সহায়ক সমাধানের ব্যবস্থা করা – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৪৭ সময় দেখুন
তাদের চ্যালেঞ্জগুলির মোকাবিলা করা এবং সহায়ক সমাধানের ব্যবস্থা করা – News18 Bangla


ইউনাইটেড স্টেটস ইন্টারএজেন্সি কাউন্সিল অন হোমলেসনেস – এর মতানুসারে, দেখা গিয়েছে যে যুবশ্রেণীর মধ্যে যারা গৃহহীন তাদের মধ্যে প্রায় ২০ থেকে ৪০ শতাংশ LGBTQ+ হিসাবে আত্মপরিচয় দেয়।  এটি সাধারণ যুব জনসংখ্যার মধ্যে LGBTQ+ যুবকদের শতাংশের তুলনায় অনেকটাই অসম। তাছাড়া, তারা স্বীকার করেছে যে LGBTQ+ যুবশ্রেণীর গৃহহীন হওয়ার ঝুঁকি হেটেরোসেক্সুয়াল বা বিষমকামী যুবকদের তুলনায় ১২০% বেশি । এটি একটি উদ্বেগজনক পরিসংখ্যান। আর এটি ভারতেও প্রতিফলিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যেহেতু গৃহহীনতার ক্ষেত্রে ভারতীয় ডেটা খুঁজে পাওয়া কঠিন হতে পারে, তাই কতজন LGBTQ+ লোক গৃহহীন তা অনুমান করাও কঠিন।

LGBTQ+ ব্যক্তিদের জন্য, তাদের পরিচয়ই তাদের গৃহহীনতার কারণ হয়ে দাঁড়ায়। ভারতের মতো দেশে, পরিবারের মধ্যে দৈনন্দিন কথোপকথনে যৌনতা একটি নিষিদ্ধ বিষয়। সুতরাং, একজন ব্যক্তির তাদের পরিবারের কাছে অল্প বয়সে (বা জীবনে কোনোদিনই)  নিজের অনুভূতি বা যৌন বৈশিষ্ট্যের কথা বলতে পারার সম্ভাবনা কম। একটি অনুকূল অর্থনৈতিক পরিস্থিতিতে বসবাসকারী ব্যক্তিদের স্বনির্ভর না হওয়া পর্যন্ত তাদের সমস্ত সুযোগ-সুবিধা উপভোগ করতে দেওয়া হয়। কিন্তু, দুর্ভাগ্যবশত, ট্রান্সজেন্ডার ও ইন্টারসেক্স ব্যক্তিদের যাদের চেহারা ও ভাব-ভঙ্গি অন্য সকলের থেকে আলাদা হয় আর তাই তাদের ওপর নানাভাবে নিপীড়ন জীবনের প্রথম পর্যায় থেকেই শুরু হয়ে যায় শুরু হয়, যা প্রায়শই তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করে।

আর এই কারনেই, ভারতে লেসবিয়ান বা সমকামীদের তুলনায় ট্রান্সজেন্ডার এবং ইন্টারসেক্স লোকেদের গৃহহীন হওয়ার সম্ভাবনা বেশি। এর কেবলমাত্র এটাই কারণ যে যৌনতা সম্পর্কে খোলাখুলিভাবে বাড়িতে কোনরকম আলোচনা করা হয় না, আর সেইজন্য একজন সমকামী অর্থাৎ গে বা লেসবিয়ান ব্যক্তির তাদের পরিবারের দ্বারা গে বা লেসবিয়ান হিসাবে স্বীকৃত হওয়ার সম্ভাবনা ভীষণ কম। আর দুর্ভাগ্যবশত, ভারতে ট্রান্সজেন্ডার এবং ইন্টারসেক্স ব্যক্তিদের জন্য  অত্যন্ত বিপজ্জনক জায়গা হল রাস্তা।

ভারতে গৃহহীন LGBTQ+ ব্যক্তিদের জন্য টয়লেট অ্যাক্সেস করা নিছক শারীরিক প্রয়োজনের চেয়েও বেশি কিছু। এটি মানুষের মর্যাদার প্রতীক এবং সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অপরিহার্য। এই নিবন্ধ বা আর্টিকেলটি টয়লেট  অ্যাক্সেস করার ক্ষেত্রে এই সম্প্রদায়ের সামনে আসা চ্যালেঞ্জগুলি খতিয়ে দেখতে এবং ব্যবহারিক ও সহানুভূতিশীল সমাধানগুলির প্রস্তাব রেখে তাদের জীবনে রূপান্তরমূলক পরিবর্তন আনতে পারে।

টয়লেট অ্যাক্সেস সহ LGBTQ+ সম্প্রদায়ের দৈনন্দিন চ্যালেঞ্জগুলি

LGBTQ+ ব্যক্তিরা টয়লেট অ্যাক্সেস করার সময় অনেকরকম বাধার সম্মুখীন হয়।

লিঙ্গ-বিচ্ছিন্ন টয়লেট

বেশিরভাগ পাবলিক টয়লেটগুলি লিঙ্গ বিভিন্নতা অনুসারে আলাদা করা হয়, যা ট্রান্সজেন্ডার এবং নন-বাইনারী ব্যক্তিদের জন্য একটি সমস্যা তৈরি করে, যারা পুরুষ এবং মহিলার বাইনারি লিঙ্গ বিভাগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা প্রায়শই হয়রানি, অপব্যবহার বা টয়লেট কর্মীদের বা অন্যান্য ব্যবহারকারীদের দিক থেকে এ ধরণের টয়লেটে প্রবেশে অস্বীকৃতির সম্মুখীন হয় কারণ তারা তাদের লিঙ্গ পরিচয় বা অভিব্যক্তি নিয়ে প্রশ্ন তোলে। কখনও কখনও, এই ঘটনা শারীরিক আক্রমণের অবস্থায় পর্যন্ত পৌঁছে যায়। আর তাই বাধ্য হয়েই কিছু ট্রান্সজেন্ডার ব্যক্তি প্রতিবন্ধী টয়লেট বা খোলা জায়গা ব্যবহার করে, যা আবার তাদের নিরাপত্তা এবং গোপনীয়তার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে।

কলঙ্ক এবং হিংস্রতা 

গৃহহীন LGBTQ+ ব্যক্তিরাও সমাজের তরফ থেকে ব্যাপকভাবে কলঙ্ক এবং সহিংসতার সম্মুখীন হয়, যা তাদের টয়লেটে প্রবেশাধিকারকে প্রভাবিত করে। তাদের প্রায়ই অনৈতিক, রোগাক্রান্ত এমনকি অপরাধী হিসাবে স্টিরিওটাইপড করা হয় এবং তারা আবাসন, কর্মসংস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবাতে প্রায় সর্বত্রই বৈষম্যের সম্মুখীন হয়। তারা বিভিন্ন গোঁড়া রক্ষনশীল গোষ্ঠী বা অন্যান্য প্রতিকূল সংগঠনের দিক থেকে শারীরিক ও যৌন হিংস্রতার ঝুঁকিপূর্ণ পরিস্থিতিরও সম্মুখীন হতে পারে।  ফলস্বরূপ, বহু গৃহহীন LGBTQ+ ব্যক্তি পাবলিক টয়লেট ব্যবহার করা এড়িয়ে চলেন বা তাদের টয়লেট ব্যবহার করার প্রয়োজন কমাতে জল খাওয়া কমিয়ে দেন।

গৃহহীন LGBTQ+ ব্যক্তিদের স্বাস্থ্য ও সুস্থ থাকার ক্ষেত্রে জন্য এই চ্যালেঞ্জগুলির কারণে গুরুতর পরিণতি হতে পারে। এর ফলে ডিহাইড্রেশন, মূত্রনালীর সংক্রমণ, কিডনির সমস্যা, ত্বকের সংক্রমণ, মানসিক চাপ এবং নিজের প্রতি নিজের সম্মান ও দৃষ্টিভঙ্গির ভয়ঙ্কর হতাশামূলক পরিণতি হতে পারে। তারা তাদের অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাগুলি অ্যাক্সেস করা বা কোনো সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেও সংকোচ ও দ্বিধার শিকার হয়ে থাকে।

কিভাবে আমরা এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে পারি?

গৃহহীন LGBTQ+ ব্যক্তিদের জন্য টয়লেটে অ্যাক্সেস নিশ্চিত করতে পারে এমন বেশ কয়েকটি সহায়ক সমাধান রয়েছে:

সম্প্রদায়ের রিসোর্স

গৃহহীন LGBTQ+ ব্যক্তিদের জন্য টয়লেট অ্যাক্সেস নিশ্চিত করার সবচেয়ে কার্যকরী উপায়গুলির মধ্যে একটি হল এই সম্প্রদায়ের সংস্থান বা রিসোর্স তৈরি করা যা তাদের নির্দিষ্ট চাহিদা পূরণ করে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে কমিউনিটি টয়লেটগুলি, যা সমস্ত লিঙ্গ এবং যৌনতাকে অন্তর্ভুক্ত করে, কমিউনিটি সেন্টারগুলি গৃহহীন LGBTQ+ ব্যক্তিদের জন্য নিরাপদ স্থান এবং মৌলিক সুযোগ-সুবিধা প্রদান করে, এবং এর পাশাপাশি কমিউনিটি নেটওয়ার্কগুলি সমাজে এদের প্রতি সহায়তা এবং এদের হয়ে অ্যাডভোকেসি অফার করে৷ স্থানীয় এনজিও, অ্যাক্টিভিস্ট এবং LGBTQ+ সম্প্রদায়ের সাথে কাজ করে এমন সহযোগীদের সাথে হাত মিলিয়ে এই ধরনের সংস্থান তৈরি করা যেতে পারে।

নিরাপদ আশ্রয় সুবিধা

গৃহহীন LGBTQ+ ব্যক্তিদের জন্য টয়লেট অ্যাক্সেস নিশ্চিত করতে, আমাদের অবশ্যই তাদের নিরাপদ আশ্রয়ের সুবিধা প্রদান করতে হবে যা তাদের সুরক্ষা এবং মর্যাদা প্রদান করে। এর মধ্যে এমন আশ্রয়কেন্দ্রগুলি অন্তর্ভুক্ত হতে পারে যেগুলি LGBTQ+ লোকেদের জন্য তৈরি বা যেখানে তাদের জন্য আলাদা বিভাগ তথা ব্যবস্থা রয়েছে, এছাড়া যেখানে সমস্ত লিঙ্গ এবং যৌনতার ব্যক্তিদের জন্য পর্যাপ্ত এবং অ্যাক্সেসযোগ্য শৌচাগার রয়েছে এবং ঐ আশ্রয়কেন্দ্রে এমন সহায়ক কর্মী এবং পরিষেবার বন্দোবস্ত  রয়েছে যা LGBTQ+ আশ্রিতাদের চাহিদা পূরণ করে। বিদ্যমান আশ্রয়কেন্দ্রগুলির সাথে পার্টনারশিপের মাধ্যমে বা দাতা এবং পৃষ্ঠপোষকদের সহায়তায় নতুন করে এই ধরনের সুবিধাগুলি প্রতিষ্ঠা করা যেতে পারে।

আউটরিচ প্রোগ্রাম

গৃহহীন LGBTQ+ ব্যক্তিদের জন্য টয়লেট অ্যাক্সেস নিশ্চিত করার আরেকটি উপায় হল আউটরিচ প্রোগ্রাম পরিচালনা করা যা তাদের সমস্যা সম্পর্কে জনসাধারণের সচেতনতা বাড়ায় এবং তাদের সংবেদনশীল করে। এর মধ্যে এমন প্রচারাভিযান অন্তর্ভুক্ত থাকতে পারে যা LGBTQ+ লোকেদের অধিকার এবং তাদের বাস্তবতা সম্পর্কে সমাজের সমস্ত মানুষকে শিক্ষিত করে তোলে, এমন কর্মশালা আয়োজন করতে হবে যা টয়লেট কর্মীদের এবং সেখানে অন্যান্য পরিষেবা প্রদানকারীদের মধ্যে কীভাবে LGBTQ+ ব্যবহারকারীদের শ্রদ্ধাশীল হতে হয় এবং কিভাবে তাদের অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যাবে এবং নীতিনির্ধারক ও কর্তৃপক্ষের সাথে সঠিকভাবে কথোপকথন ও আলোচনার মাধ্যমে পাবলিক টয়লেট সম্পর্কিত পরিকাঠামো এবং সেই সম্পর্কিত নীতিগুলিকে কীভাবে উন্নত করা যায় সে বিষয়ে  চিন্তাভাবনা করা যেতে পারে।

বৃহত্তর অন্তর্ভুক্তির দিকে ভারতের নেওয়া পথ

সরকার এবং কর্পোরেট ভারত উভয়েই এই পরিবর্তনের আবরণ গ্রহণ করেছে, যার মধ্যে ল্যাভেটরি কেয়ার সেগমেন্টের শীর্ষস্থানীয় ব্র্যান্ড হারপিক রয়েছে৷ সঠিকভাবে বোঝাপড়া এবং মুক্ত হৃদয়ের দৃষ্টিভঙ্গির সাথে, হারপিক তার পণ্যগুলি LGBTQ+ সম্প্রদায় সহ সমাজের সমস্ত বৈচিত্র্যময় বুননগুলিকে যাতে পূরণ করে তা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে৷ সমাজে সাম্যের মনোভাব গঠনে শিক্ষার রূপান্তরকারী শক্তিকে স্বীকৃতি দিয়ে, হারপিক অনুপ্রেরণামূলক প্রচার শুরু করেছে যা বিভিন্ন লিঙ্গ পরিচয়ের উপর আলোকপাত করে। এই প্রভাবশালী উদ্যোগগুলি সমাজকে জাগ্রত করে তুলে ও লালন-পালন করে, গ্রহণযোগ্যতার পরিবেশ গড়ে তোলে।

হারপিক এবং নিউজ 18 এর মধ্যে একটি উল্লেখযোগ্য সহযোগিতা, যা ‘মিশন স্বচ্ছতা অর পানি‘ নামে পরিচিত, পরিচ্ছন্নতার ধারণাকে বহুদূর এগিয়ে নিয়ে যায়। এটি এমন একটি আন্দোলন যা শৌচাগারের গুরুত্বকে স্বীকার করে, এবং এটিকে কেবলমাত্র একটি কার্যকরী স্থান হিসেবে নয়, বরং সমাজের প্রান্তিক তথা একপেশে হয়ে থাকা ব্যক্তিদের  জন্য নিরাপত্তা এবং অন্তর্ভুক্তির প্রতীক হিসেবে দেখে। এই ব্যতিক্রমী মিশনটি এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যে পরিচ্ছন্ন এবং অন্তর্ভুক্তিমূলক টয়লেট এমন একটি সমাজ গঠনের জন্য অপরিহার্য যা নিঃশর্তভাবে সকলকে আলিঙ্গন করে এবং সকলের ক্ষমতায়ন করে। অটল উৎসর্গের সাথে, Harpic এবং News18 সক্রিয়ভাবে LGBTQ+ সম্প্রদায়ের জন্য সম্পূর্ণ সমর্থন ও ইঙ্কলুসিভিটির সঙ্গে, এই বার্তাটি ছড়িয়ে দেয় যে সমাজের প্রতিটি ব্যক্তির নিরাপদ এবং গ্রহণযোগ্য স্থানগুলিতে অ্যাক্সেস পাওয়ার অধিকার আছে যেখানে তাদের মর্যাদাকে সম্মান করা হয় এবং তাদের উপস্থিতিকে আন্তরিকভাবে আলিঙ্গন করে নেওয়া হয়।

মিশন স্বচ্ছতা অর পানি গুরুত্বপূর্ণ বিষয়গুলির জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে, সঠিক স্টেকহোল্ডারদের – অর্থাৎ নীতি নির্ধারক, ডাক্তার, সরকারি কর্মকর্তা, এনজিও, কর্মী, সেলিব্রিটি এবং অবশ্যই কর্পোরেট ভারতের দায়িত্বশীল সদস্যদের একত্রিত করে। এই উদ্দেশ্য এবং তারা যে সংস্থানগুলি নিয়ে এসেছেন তা একত্রিত করে, মিশন স্বচ্ছতা অর পানি ভারতে সত্যিকারের পরিবর্তন তৈরি করার লক্ষ্যে এগিয়ে চলেছে – বিশেষ করে যখন এটি সবার জন্য পরিষ্কার এবং নিরাপদ টয়লেট অ্যাক্সেসের সাথে সম্পর্কিত।

গৃহহীন LGBTQ+ ব্যক্তিদের জন্য, একটি পরিষ্কার এবং নিরাপদ টয়লেটে অ্যাক্সেস তাদের সুস্থতার ক্ষেত্রে  একটি বড় অবদান রাখে। এটি তাদের জীবনযাত্রার মানকে ব্যাপকভাবে উন্নত করে এবং তাদের মর্যাদা দিয়ে থাকে। যখন আমরা একটি আরও অন্তর্ভুক্তিমূলক এবং সহানুভূতিশীল সমাজ তৈরি করি, যা আমাদের প্রত্যেকের চাহিদাকে সম্মান করে, তখন আমরা সত্যিকারের একটি সভ্য সমাজে পরিণত হই।

এই জাতীয় পরিবর্তনে অংশ নিতে আমাদের সাথে এখানে যোগ দিন।

Published by:Riya Dey

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর