রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘তারেক মনোয়ারের বক্তব্যের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৮ সময় দেখুন
‘তারেক মনোয়ারের বক্তব্যের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই’


ঢাকা: বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা তারেক মনোয়ারের সাম্প্রতিক একটি বক্তব্যের দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর চাপানোর অভিযোগের প্রতিবাদ জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলটির সহকারি সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।

তিনি বলেন, ‘কয়েক দিন আগে মাওলানা তারেক মনোয়ার সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষ্যে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দরসে নেযামীর আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব; এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কোনো সম্পর্ক নেই। তিনি ইতোমধ্যে ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এ বক্তব্যের দায় জামায়াতে ইসলামী’র ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা তাদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করি। তারা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিক-নির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কোনো অবস্থান বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো গ্রহণ করেনি। সুতরাং এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর