রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২২২ সময় দেখুন
তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ


ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক, গণতন্ত্র, নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্টরা জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর