সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

তারেকের আমজনতার দলের শুনানি আজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩০১ সময় দেখুন
তারেকের আমজনতার দলের শুনানি আজ


ঢাকা: আপত্তি নিষ্পত্তি করতে সোমবার (১৫ ডিসেম্বর) আমজনতার দলের শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।
‎
সকাল ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ উপলক্ষ্যে গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. হুমায়ুন কবির, আম জনতার দলের বিরুদ্ধে আপত্তি জানানো মো. শফিকুল ইসলামকে শুনানিতে অংশগ্রহণের জন্য চিঠি দিয়েছে।
‎
‎চিঠিতে জানানো হয়েছে, আপনি আমজনতার দলকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে গত ৯ ডিসেম্বর ১টি আপত্তি দাখিল করেছেন। আপনার আপত্তির প্রেক্ষিতে নির্বাচন কমিশন শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন। এই অবস্থায়, আমজনতার দল এর নিবন্ধনের বিষয়ে দরখাস্তকারী ও আপত্তিকারীর সমন্বয়ে আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে শুনানি অনুষ্ঠিত হবে। উক্ত শুনানিতে প্রয়োজনীয় দলিলাদিসহ উপস্থিত থাকার জন্য আপনাকে অনুরোধ করা হলো। উল্লেখ্য, আপনার পক্ষ থেকে আইনজীবীসহ সর্বোচ্চ ৫ জন উপস্থিত থাকতে পারবেন।
‎
‎প্রসঙ্গত, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় তারেকের আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে কারও আপত্তি রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এই নির্ধারিত সময়ে আপত্তি আসায় দলটির শুনানি করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
‎
‎এর আগে, নিবন্ধন না পেয়ে ইসির সামনে আমরণ অনশন পালন করেছিলেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর