বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

তালেবান ঠেকাতে বিমান হামলায় আফগানিস্তানকে সহায়তা করবে আমেরিকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩২৯ সময় দেখুন
তালেবান ঠেকাতে বিমান হামলায় আফগানিস্তানকে সহায়তা করবে আমেরিকা


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে তালেবানের সহিংস হামলা ঠেকাতে বিমান হামলা চালিয়ে সরকারি বাহিনীকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি আফগানিস্তানের রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। একই দিন এ মার্কিন জেনারেল আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গেও বৈঠক করেন।

মার্কিন এ কমান্ডার সংবাদ সম্মেলনে বলেন, আগামী দিনগুলোতে কঠিন সময় পার করবে আফগানিস্তান। গত কয়েক দিন ধরে মার্কিন বিমান বাহিনী তালেবানের বিরুদ্ধে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে। তালেবান যদি তাদের হামলা অব্যাহত রাখে, তাহলে আফগান বাহিনীকে দেওয়া এ সহায়তা আরও বাড়াতে আমরা প্রস্তুতি নিয়েছি।

তিনি বলেন, আমি আফগান সরকারকে নিশ্চয়তা দিয়েছি যে, সরকারি বাহিনী যেখানে তালেবানের হামলার শিকার হবে, সেখানে আমাদের বিমান বাহিনী তাদের সহায়তা করবে।

চলতি বছরের ১১ সেপ্টেম্বর আফগানিস্তান থেকে সকল ন্যাটো ও মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে— গত বছর এমন ঘোষণা আসার পর থেকেই আফগানিস্তান দখলের জন্য লড়াই জোরদার করে উগ্রবাদী গোষ্ঠী তালেবান। এর পর থেকে দেশের প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত এলাকা দখল করে নেয় তারা।

এদিকে মার্কিন সেনা সহায়তা না থাকায় তালেবানকে রুখতে বেগ পেতে হচ্ছে আফগান বাহিনীকে। আফগানিস্তানে সবচেয়ে বড় ঘাঁটি বাগরাম থেকে মার্কিন বাহিনী চলে যাওয়ার পর তালেবানের হামলা আরও জোরদার হয়েছে। তবে সম্প্রতি আফগান বাহিনী তালেবানের বিরুদ্ধে কড়া প্রতিরোধ গড়ে তুলেছে। ঈদের পর সারা দেশে অসংখ্য ঘাঁটিতে অভিযান চালিয়ে কয়েকশ তালেবানকে হত্যা করেছে সরকারি বাহিনী। এরইমধ্যে আকাশপথে সরকারি বাহিনীকে সহায়তার ঘোষণা দিলেন মার্কিন কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর