মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৬৬ সময় দেখুন
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬


চীনের তিব্বতের একটি পার্বত্য অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৪ জন।

স্থানীয় জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে স্থানীয় সময় রাত ১০.৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
তিব্বতের নাগকু অঞ্চলের বাকেন কাউন্টিতে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। দেশটির কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে এবং ওই এলাকায় উদ্ধারকারী দল পাঠিয়েছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৩০০টিরও বেশি ঘরবাড়ি ধসে পড়েছে এবং পুরো অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

সিনহুয়া জানিয়েছে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত তখনও কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছিলেন এবং দুর্যোগ ত্রাণ কার্যক্রম চলছিল।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর এবং ৩৩৯টি বাড়িঘর ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিসিটিভি-তে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভূমিকম্প আঘাত হানার সময় কর্মীরা রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসছেন এবং সুপারমার্কেটে তাক থেকে বিভিন্ন জিনিসপত্র পড়ে যাচ্ছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগকু-এর পূর্ব-উত্তরপূর্ব দিকে প্রায় ১৯০ কিলোমিটার (১২০ মাইল) দূরে এবং আঞ্চলিক রাজধানী লাসা-এর উত্তরপূর্ব দিকে ৩৯০ কিলোমিটার দূরে একটি পার্বত্য এলাকায়।

এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।

সিসিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকায় ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবিলায় তৃতীয় পর্যায়ের (লেভেল-৩) জরুরি সাড়া প্রদান ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

সিনহুয়া বার্তা সংস্থার তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বাকেন কাউন্টির মারু টাউনশিপে। টাউনশিপটির উপ-প্রধান লাওয়াং দাগপো জানিয়েছেন, টাউনশিপ কার্যালয়ে ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে এবং এর ফলে কার্যালয়ের দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, কাউন্টি সদর দফতরে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

সিনহুয়া বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ত্রাণ কাজের জন্য ৩০০ জনেরও বেশি পুলিশ সদস্যকে পাঠানো হয়েছে এবং আঞ্চলিক ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের ৩৪৭ জন সদস্যকে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনগুলোর-যার কয়েকটির ছাদ ধসে পড়েছে তার ভেতরে প্রবেশ করছেন এবং একজনকে বহন করে নিয়ে আসছেন।

ফুটেজে আরও দেখা যায়, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত অন্যান্য ভবনের দিকে টর্চলাইট ফেলছেন এবং সৈন্যরা মোতায়েনের অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন।

১৯৫০-এর দশকে চীন তিব্বত দখল করার পর থেকে অঞ্চলটি তাদের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। এই কাউন্টিটি তিব্বতের রাজধানী লাসা থেকে ৪০০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

চীনে ভূমিকম্প একটি মোটামুটি সাধারণ ঘটনা।

২০২৫ সালের জানুয়ারিতে তিব্বতের গ্রামীণ টিংরি কাউন্টিতে একটি ভূমিকম্পে অন্তত ১২৬ জন নিহত হন। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসু-র প্রত্যন্ত এলাকায় একটি ভূমিকম্পে অন্তত ১২৭ জন প্রাণ হারান।

২০১৪ সালের পর এটিই ছিল চীনে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প ছিল। সে সময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ৬০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন।

২০০৮ সালে সিচুয়ান প্রদেশে আঘাত হানা এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৯০,০০০ মানুষ নিহত বা নিখোঁজ হন, যার মধ্যে প্রায় ৫,০০০ স্কুলশিক্ষার্থীও ছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর