বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

তুরস্কের পরিকল্পনা প্রতিহত করার ঘোষণা সিরিয়ার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৭৪ সময় দেখুন
তুরস্কের পরিকল্পনা প্রতিহত করার ঘোষণা সিরিয়ার


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: সিরিয়ার ভেতরে নিরাপদ অঞ্চল তৈরির ঘোষণা দিয়েছে তুরস্ক। সিরিয়ার পার্লামেন্ট তুরস্কের এ ধরনের উদ্যোগের কঠোর সমালোচনা করেছে। যেকোনো মূল্যে আঙ্কারার এই পরিকল্পনা প্রতিহত করারও ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুন) সিরিয়ার পার্লামেন্ট এক বিবৃতিতে তুরস্কের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে, সিরিয়ার জনসংখ্যার গঠনবিন্যাস পরিবর্তনের চেষ্টা করছে আঙ্কারা। সিরিয়ার ভূখণ্ড দখলের মাধ্যমে আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছে তুরস্ক।

বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সীমান্তজুড়ে তুর্কি সেনা মোতায়েন করা হয়েছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অধিকার সিরিয়ার আছে। সিরিয়া বিবৃতিতে দেশটির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার জন্য তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করে বলেছে, এর বিরুদ্ধে স্বাধীনভাবে সিদ্ধান্ত ও লড়াই করবে দামেস্কো।

উল্লেখ্য যে, তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেব এরদোগান গত ২৩ মে বলেছেন, সিরিয়ার অভ্যন্তরে সীমান্ত এলাকায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে নিরাপদ অঞ্চল গঠন করতে চান তিনি। এ লক্ষ্যে সিরিয়ায় তুর্কি সেনারা অভিযান শুরু করেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর