শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

তৃণমুল মানুষের বৃদ্ধ বয়সে সুরক্ষা পাওয়ার পথ নিশ্চিত হলো: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
তৃণমুল মানুষের বৃদ্ধ বয়সে সুরক্ষা পাওয়ার পথ নিশ্চিত হলো: প্রধানমন্ত্রী


মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি ::

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে ভার্চুয়ালীতে যুক্ত থেকে গোপালগঞ্জ সহ সারাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এ পেনশন পদ্ধতির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এবং উপকার ভোগী নারী দুলালী আক্তার।

সর্বজনীন পেনশন স্কিম চালু করে প্রধানমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু এদেশের মানুষের সুরক্ষার কথা ভেবেছিলেন। তাই শোকের মাসেই চালু করা হলো এই স্কিম। তৃণমুলের মানুষের আজ থেকে বৃদ্ধ বয়সে সুরক্ষা পাওয়ার পথ নিশ্চিত হলো।”

ভার্চুয়ালী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা: জাকির হোসেন, পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, শেখ ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতালের সহকারী পরিচালক নাহিদ ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু সহ জেলার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর