বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক ১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রণবপুত্র অভিজিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩১৮ সময় দেখুন
তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রণবপুত্র অভিজিত


আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের রাজনীতি ফের দলবদলের খবর। এবার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিত মুখার্জি। সোমবার (৫ জুলাই) বিকেলে কলকাতায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। এসময় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টপধ্যায় উপস্থিত ছিলেন।

তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে অভিজিত বলেন, বিধানসভা নির্বাচনে বিজেপির সাম্প্রদায়িক উত্থান যেভাবে মমতা ব্যানার্জি রুখে দিয়েছেন, তাতে আমার বিশ্বাস জন্মেছে যে, ভবিষ্যতে অন্যদের সমর্থনে তিনি সারা দেশেই বিজেপিকে রুখতে পারবেন।

উল্লেখ্য, ভারতীয় কংগ্রেসের টিকিটে দুই বার লোকসভা নির্বাচনে জয় পেয়েছিলেন অভিজিত। তবে বর্তমানে তিনি সংসদ সদস্য নন। তার বাবা প্রণব মুখার্জি কংগ্রেসের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন।

পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জোটের ভরাডুবির পর অভিজিত দল ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন বলে আগেই জল্পনা ছিল। সোমবার সশরীরের তৃণমূল কার্যালয়ে উপস্থিত হয়ে দলটিতে যোগদানের মাধ্যমে সে জল্পনাকেই সত্যে পরিণত করলেন প্রণবপূত্র।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর