বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

তোশাখানা মামলায় ইমরান-বুশরা বিবির ১৪ বছরের জেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১১৪ সময় দেখুন
তোশাখানা মামলায় ইমরান-বুশরা বিবির ১৪ বছরের জেল


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দলের জন্য আরও একটি ধাক্কা। এবার আদালত তোশাখানা মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন ইমরান খানকে। সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী বুশরা বিবিকেও ১৪ বছরের জেল দিয়েছেন আদালত। বুধবার (৩১ জানুয়ারি) ইসলামাবাদে জবাবদিহি আদালত এই রায় দেন।

গতকাল মঙ্গলবার ইমরান খানকে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে একটি মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্য একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ইতোমধ্যে ৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন ইমরান খান। পাকিস্তানের সাধারণ নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। এর মধ্যে ইমরান খানের বিরুদ্ধে একের পর এক রায় তার দল পিটিআই-কে বেকায়দায় ফেলছে।

বুধবার তোশাখানা মামলার রায় দেন জবাবদিহি আদালতের বিচারক মুহাম্মদ বশির। তার রায়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১০ বছরের জন্য সরকারি কোনো পদে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এছাড়া ইমরান-বুশরা বিবি দম্পতিকে ১৫০ কোটি রুপি জরিমানা করা হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর