রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

ত্রিশালে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় হঠাৎ ঢলে পড়লেন বৃদ্ধা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩০২ সময় দেখুন
ত্রিশালে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় হঠাৎ ঢলে পড়লেন বৃদ্ধা


মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি ::

ময়মনসিংহের ত্রিশালে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় হঠাৎ ঢলে পড়ে নূরজাহান বেগম নামে (৮০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত নূরজাহান বেগম ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা গ্রামের মৃত একাব্বর আলীর স্ত্রী।

রোববার (২৮ নভেম্বর) সকালে ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় ভোটাররা জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে সাউথকান্দা সরকারিপ্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান নূরজাহান বেগম। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় হঠাৎ ঢলে পড়েন তিনি। পরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত বৃদ্ধার ভাতিজা ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমীন কালাম এ সত্যতা নিশ্চিত বলেন, এবারের ভোট নিয়ে উৎকণ্ঠায় ছিলেন চাচি। ভোটকেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার সময় হঠাৎ ঢলে পড়েন তিনি। পরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ বিষয়ে বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ বিষয়টি থানায় জানায়নি।
প্রসঙ্গত তৃতীয় দফায় ময়মনসিংহ জেলার তিনটি উপজেলার ত্রিশাল, মুক্তাগাছা ও সদরের ২৭টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর